নজরবন্দি ব্যুরোঃ আসানসোলের উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হয়ে এবার ভিডিও বার্তায় ভোটের আর্জি জানালেন মহাগুরু মিঠন চক্রবর্তী। এদিন একটি বার্তায় মিঠুন আসানসোলবাসীর উদ্দেশ্যে বলেন, “ভোট করুন, অগ্নিকে নিয়ে আসুন”। আমায় ভালোবেসে থাকলে এই কথাটা রাখুন অগ্নিকে জেতান।
আরও পড়ুনঃ Anubrata Mondal: রক্ষাকবচহীন কেষ্ট, ফের ডাকল সিবিআই, শিয়রে সঙ্কট



অভিনেতা মিঠুন চক্রবর্তী আরও বলেন, আমার খারাপ সময়, আমার ভালো সময় সর্বদা ও আমার পাশে ছিল। আমি কোনও দিন ওকে ভুলতে পারব না। ও শুধুমাত্র আমার বোন নয়, আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। ও যদি এই টুকু সম্পর্কের জন্য আমাকে মনে রাখতে পারে তাহলে আপনাদের জন্য ও কি না করতে পারে! ও আপনাদের মেয়ে। আপনাদের নিজের লোক। তাই বলছি ওকে নিয়ে আসুন।
তার সংযোজন, আমি আপনাদের কথা দিতে পারি ও আপনাদের সঙ্গে সবর্দা থাকবে। ও খারাপ সময় ভালো সময় সর্বদা আপনাদের পাশে থাকবে। ওর পয়সার দরকার নেই। ও চায় মানুষের সেবা করতে। একেবারে ভয় না পেয়ে অগ্নিকে ভোট করুন।


“ভোট করুন, অগ্নিকে নিয়ে আসুন”, আবেদন মিঠুনের

২০১৪ এবং ২০১৯। শিল্পাঞ্চলে হাওয়া বদল করে লোকসভায় পৌঁছান বাবুল সুপ্রিয়। পরপর দুই বার মোদি সরকারের কেবিনেটে ছিলেন তিন। তাঁকে সরিয়ে দেওয়ার পরেই দল ছাড়েন বাবুল সুপ্রিয়। ছাড়েন সাংসদ পদ। এখন তৃণমূলের টিকিটে বালিগঞ্জ কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়াই করছেন তিনি। অন্যদিকে আসানসোলে তৃণমূলের প্রার্থী অভিনেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। সুব মিলিয়ে জমাটি লড়াই আসানসোল উপনির্বাচনে।







