Anubrata Mondal: রক্ষাকবচহীন কেষ্ট, ফের ডাকল সিবিআই, শিয়রে সঙ্কট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচারকাণ্ডে ফের সিবিআইয়ের তলব বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিছুদিন আগেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। তিনি আদালত তাঁর রক্ষাকবচ দেয়নি। তাই রক্ষাকবচহীন কেষ্ট -কে ফের তলব করল সিবিআই।

আরও পড়ুনঃ আর্থিক মন্দা গোটা শ্রীলঙ্কা জুড়ে, বন্ধ হল IPL সম্প্রচার

সিবিআই সূত্রে খবর, আগামী ৬ এপ্রিল নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। সকাল ১১ টা নাগাদ দুর্নীতি দমন বিভাগে সশরীরে আহাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে।

Anubrata Mondal: হাইকোর্টে ধাক্কা-আঙুল তুলছেন শেখলালও, অনুব্রত বিপাকে? - Anubrata  Mondal took money illegal business in Birbhum Sheikh lal Sheikh opened his  mouth after the death of his burnt wife sus -

এর আগে চারবার গরুপাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। প্রত্যেকবারেই শারীরিক অসুস্থতা এবং করোনার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন তিনি। এরপরেই সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, অনুব্রত মণ্ডল মাস্ক ছাড়াই নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি এসএসকেএম হাসপাতালে উপস্থিত থাকার সময়েও তাঁর মুখে মাস্ক ছিল না।

রক্ষাকবচহীন কেষ্ট, ফের ডাকল সিবিআই, এবার গ্রেফতার হবে তিনি!

রক্ষাকবচহীন কেষ্ট, ফের ডাকল সিবিআই, এবার গ্রেফতার হবে তিনি!

এরপরেই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় তাঁকে রক্ষাকবচ দেওয়া হবে না। উচ্চ আদালত নির্দেশ দেয়, এই মামলায় একক বেঞ্চ যে রায় দিয়েছে, তা বহাল থাকবে। অর্থাৎ সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে এবার কেষ্টকে যেতেই হবে। এরপরেই তাঁকে তলব করল সিবিআই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত