খোলনলচে বদলে নতুন রূপে টেলিকম দুনিয়ায় ভোডাফোন -আইডিয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খোলনলচে বদলে নতুন রূপে টেলিকম দুনিয়ায় ভোডাফোন -আইডিয়া। অন্যতম নামী টেলিকম সংস্থা ভোডাফোন ভারতে ব্যবসা টিকিয়ে রাখতে কোম্পানি কে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। প্রায় ২৫০ বিলিয়ন ভারতীয় মুদ্রা বিনিয়োগ করতে চলেছে এই আন্তর্জাতিক সংস্থা।

আরও পড়ুনঃ ১৫ মিনিটের রোমহর্ষক অপারেশন। ফেসবুকের সাহায্যে প্রান বাঁচাল পুলিশ।

নাম ও লোগো ও যাচ্ছে বদলে. নতুন নাম দেওয়া হচ্ছে ‘ভিআই’ ।যা আদতে ভোডাফোন ও আর এক টেলিকম সংস্থা আইডিয়ার আদ্যক্ষর। প্রসঙ্গত দু বছর আগে দেশের টেলিকম ইতিহাসের সবচেয়ে বড় সংযুক্তিকরণ ঘটায় ভোডাফোন- আইডিয়া।

কিন্তু ব্যবসার দিক থেকে ক্ষতির পরিমাণ বাড়তে থাকে। ভারতীয় মুদ্রায় ঋণ এর পরিমান দাড়ায় প্রায় ৫০০ বিলিয়ন। যা আগামী ১০ বছরের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

খোলনলচে বদলে নতুন রূপে টেলিকম দুনিয়ায় ভোডাফোন -আইডিয়া। তারপরে সংস্থাটি নতুন রূপে ব্যবসার হাল ফেরানোর পরিকল্পনা করেছে। এখন দেখার নতুন এই নামে ও রূপে আন্তর্জাতিক টেলিকম দৈত্য  এই সংস্থা কিভাবে কামব্যাক করে।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত