তাকলাগানো ক্যামেরা নিয়ে বাজারে আসছে ভিভো, অপেক্ষায় গ্যাজেট-প্রেমীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি একাধিক অফার ও আকর্ষণীয় অফার নিয়ে বাজারে এসেছিল ওয়ান প্লাস। যা সহজেই মন জয়ে করেছিল গ্যাজেট প্রেমীদের। এবার সেই আসরে নামল ভিভো। বছরকয়েক আগেই ওয়াই সিরিজ বাজারে এনেছিল এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। সেইসময় খুব একটা সাড়া না মিললে এবার ওয়াই সিরিজেই তাকলাগানো ক্যামেরা নিয়ে বাজারে আসছে ভিভো।

আরও পড়ুনঃ Covid Update: করোনা মোকাবিলা অনেকটাই সুস্থ ভারত, কমছে অ্যাকটিভ কেস

আকর্ষণীয় এই মডেলটির নাম রাখা হয়েছে ভিভো ওয়াই৩৩এস। সংস্থাটির অফিসিয়াল সাইট থেকে জানা গিয়েছে, গত ২৯ মার্চ থেকেই চালু হয়েছে মডেলটির প্রি-বুকিং পর্ব। এটির সঠিক দাম এখনও পর্যন্ত সামনে না আসলেও এটিকে মিডিলরেঞ্জ ফোন হিসেবেই গন্য করছেন অনেকে। কিন্তু অনেকেই বলছেন, আকর্ষণীয় ক্যামেরার জন্য কিছুটা হলেও দাম বাড়তে পারে এই মডেলটির।

কেমন হতে চলেছে এটির ক্যামেরা ভ্যারিয়েণ্ট? শোনা গিয়েছে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি দুটি আলট্রা ক্লিয়ার ক্যামেরা ও থাকছে এই ফোনে। তবে এখানেই শেষ নয়। ডুয়েল টোন স্টেপের সঙ্গে ৫০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিও প্রদান করা হচ্ছে এই স্মার্টফোনে। এছাড়াও ব্যাটারি সাপোর্টের জন্য সঙ্গে দেওয়া হচ্ছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।

তাকলাগানো ক্যামেরা নিয়ে বাজারে আসছে ভিভো, নজর সকলের 

Vivo Y series is the brand's best-selling smartphones in PH
তাকলাগানো ক্যামেরা নিয়ে বাজারে আসছে ভিভো, অপেক্ষায় গ্যাজেট-প্রেমীরা

সেইসঙ্গে থাকছে এক্সটেনডেড র‍্যাম ২.০ মতো প্রযুক্তি। যারফলে, একসাথে একাধিক কাজ করা যাবে এই ফোনে। তাছাড়াও প্রিমিয়াম ফিনিশের দরুন অতি সহজেই সকলের মন জয় করেছে এই স্মার্টফোন। এখন রিলিজের অপেক্ষায় আপামর গ্যাজেট-প্রেমীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর