ফের উত্তাল বিশ্বভারতী, ছাত্র ছাত্রীদের বিক্ষোভে শিকেয় উঠল পড়াশোনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের উত্তাল বিশ্বভারতী। ছাত্র ছাত্রীদের বিক্ষোভকে কেন্দ্র করে শিকেয় উঠল পড়াশোনা। বন্ধ হয়ে গেল পঠনপাঠন। পাঠভবনের নিরাপত্তারক্ষীদের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা। এদিন সকালে মৃণালিনী আনন্দ পাঠশালায় ক্লাস চলছিল।

আরও পড়ুনঃ মুকুল রায়ের বিধায়ক পদ নিয়ে জটিলতা, হাইকোর্টে জমা পড়ল আবেদন

আচমকাই গেটের সামনে গিয়ে জনা কয়েক পড়ুয়া বিক্ষোভ দেখাতে শুরু করেন। অবিলম্বে হস্টেল খোলা, অফলাইনে পড়াশোনা শুরু এবং পরীক্ষার নেওয়া-সহ একাধিক দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন। তাঁদের আরও দাবি, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সীমা বাড়াতে হবে।

ফের উত্তাল বিশ্বভারতী, ছাত্র ছাত্রীদের বিক্ষোভে শিকেয় উঠল পড়াশোনা।

মৃণালিনী আনন্দ পাঠশালার গেটের সামনে থেকে বিক্ষোভকারীদের জমায়েত হঠাতে গেলে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিশ্বভারতীর নিরাপত্তাকর্মীরা। আন্দোলনরত ছাত্রছাত্রীদের বক্তব্য, বারবার এই নিয়ে আন্দোলন, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ করা সত্ত্বেও কর্তৃপক্ষ তা মানতে নারাজ।

তাই একপ্রকার বাধ্য হয়েই আজ আবারও প্রতিবাদ মিছিলের মাধ্যমে বিশ্বভারতীর ক্যাম্পাসে ধর্মঘট ডাকলেন তারা। উল্লেখ্য কোভিড পরবর্তী সময়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেল খোলা হলেও বিশ্বভারতীর হস্টেলে এখনও ঢুকতে পারছেন না পড়ুয়ারা।

ফের উত্তাল বিশ্বভারতী, ছাত্র ছাত্রীদের বিক্ষোভে শিকেয় উঠল পড়াশোনা।

তাই এ নিয়ে লাগাতার বিক্ষোভ চলছে পড়ুয়াদের। মাঝেমধ্যেই অশান্ত হয়ে ওঠে ক্যাম্পাস। তবে এদিন ক্লাস বন্ধ করে দেওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছে শিক্ষামহলের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর