নজরবন্দি ব্যুরো: দাবদাহে পুড়ছে বাংলা। এই সময়ে একঘেয়ে জীবন থেকে বেরিয়ে অনেকেই চাইছেন পাহাড়ে গিয়ে ছুটি কাটাতে। কিন্তু দার্জিলিং, কালিম্পং-এর মত চেনা জায়গায় আর ফিরতে চান না? আবার অনেকেই আছেন যারা এই ছুটিতে কোনও এক শান্ত স্নিগ্ধ পরিবেশে কোলাহল থেকে দূরে গিয়ে ক্লান্তি দূর করতে চাইছেন। তবে তাদের জন্য রইল আজকের প্রতিবেদন।
আরও পড়ুন: পাহাড়ের গা বেয়ে জলপ্রপাত, নৈস্বর্গিক অনুভূতির স্বাদ দেবে উত্তরবঙ্গের এই ঠিকানা
আজকের গন্তব্য উত্তরবঙ্গে অবস্থিত গুরদুম। অসহ্য ভ্যাপসা গরম থেকে রেহাই পেতে কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। দার্জিলিং থেকে কিছুটা দূরে পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট এই গ্রামে তেমন ভিড় নেই। অল্প কিছু পরিবারের বসতি রয়েছে গুরদুমে।

পাহাড়প্রেমী এবং যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ ঠিকানা। ছুটির কয়েকদিন কংক্রিটের ব্যস্ত শহর থেকে বেরিয়ে কোলাহল থেকে দূরে পাহাড়ে কোলে কাটান। সাদা মেঘ, ভোরবেলা পাহাড়ের গা বেয়ে উঠছে হালকা লালে রাঙা সূর্য। ঘর থেকেই দেখতে পারবেন এই মনোরম দৃশ্য। আকর্ষণীয় বিষয় হল ট্রেক করে আপনাকে গুরদুম আসতে হবে। রাত্রিবাসের জন্য ক্যাম্প এবং কটেজের ব্যবস্থা রয়েছে।

কীভাবে যাবেন?
ট্রেনে করে নিউ জলপাইগুড়ি স্টেশন নামতে হবে। এখান থেকে গুরদুমের দূরত্ব ১৩০ কিলোমিটার। দার্জিলিং থেকে মানেভঞ্জন পৌঁছে যান। সেখান থেকেই মাজুয়ার রাস্তা ধরে পৌঁছে যাবেন আপনার গন্তব্যে এই পাহাড়ের কাছে।
মনটা পাহাড় পাহাড় করছে! ঘুরে আসুন গুরদুম




