নজরবন্দি ব্যুরো: ২০২৩ বিশ্বকাপটি টিম ইন্ডিয়া তিক্ত এবং মধুর স্মৃতি নিয়ে শেষ হয়েছে। সকলের চোখ এখন আইসিসির আরেকটি বড় টুর্নামেন্টের দিকে চলে গিয়েছে। আগামী বছর অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের আগে, ভক্তদের মনে একটাই প্রশ্ন জাগছে, সেটি হল রোহিত শর্মা এবং বিরাট কোহলি আসন্ন টুর্নামেন্টে অংশ নেবেন কিনা।
আরও পড়ুন: বিশ্বকাপে হারের দায় কার? রোহিত-বিরাটের দিকে আঙুল তুললেন শামি
যদিয়ও গত প্রায় এক বছর এই দুই সিনিয়ার ব্যাটার কুড়ি ওভারের ক্রিকেট খেলেনি। কিন্তু একাধিক প্রাক্তন ক্রিকেটার মনে করেন বিরাট ও রোহিত কে আগামী ২০ ওভারের বিশ্বকাপে খেলা উচিৎ। আর এই দলে রয়েছেন পাক প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম। এক সাক্ষাৎকারে তিনি জানান,

“রোহিত ও বিরাটের মতো অভিজ্ঞ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গড়া ভারতের পক্ষে সম্ভব নয়। আর তাই দুজনকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখা উচিত। এবং সেই দলের অধিনায়কের দায়িত্ব রোহিতের কাঁধেই দেওয়া উচিত। জানি গত এক বছর ধরে হার্দিক এই ফরম্যাটে অধিনায়কত্ব করছে। তবে রোহিত অন্য পর্যায়ের অধিনায়ক। আর তিনি কেমন অধিনায়ক তা দেখিয়ে দিয়েছেন সদ্য সমাপ্ত ৫০ ওভারের বিশ্বকাপে”।
বিরাট-রোহিতের আগামী টি-২০ বিশ্বকাপ খেলা উচিৎ, সাফ জানালেন আক্রম

উল্লেখ্য, আন্তর্জাতিক ২০ ওভারের ফরম্যাটে রোহিত এখনও পর্যন্ত ১৪৮টি ম্যাচ খেলেছেন। তাঁর রান ৩৮৫৩। ১৩৯.২৪ স্ট্রাইক রেট । ৪টি শতরান ও ২৯টি অর্ধশতরান। অন্যদিকে বিরাট খেলেছেন ১১৫টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর রান ৪০০৮ রান। গড় ৫২.৭৩। ১৩৭.৯৬ স্ট্রাইক রেট বজায় রেখে করেছেন ১টি শতরান ও ৩৭টি অর্ধশতরান।




