নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটার বলা হতো কোহলিকে। বিশ্বের সমস্ত বোলিং আক্রমণের বিরুদ্ধে ব্যাট হাতে ধারাবাহিকভাবে রান করেছেন। ২২ গজে তাঁর দাপট দেখে ক্রিকেটবিশ্বে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল কিং কোহলি। এহেন কোহেলির ব্যাটে রান নেই দীর্ঘদিন ধরে।
আরও পড়ুনঃ ‘একেবারেই আত্মবিশ্বাসী লাগছিল না বিরাটকে’ কোহেলির সমালোচনায় এবার ইনজামাম উল হক
এক মাস বিশ্রামের পর অবশেষে এশিয়া কাপে মাঠে নেমেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। সেখানে তিনি ৩৪ বলে ৩৫ রান করেন বটে কিন্তু সেটা কখনোয় বিরাট সুলভ নয়। তাঁর আউট হবার ধরন দেখে সমালোচনা করেছেন গাভাসকর থেকে ইমজামান।

এই অবস্থায় হটাৎ করে জল্পনা শুরু হয়েছে তাঁর টি-২০ ফরম্যাট থেকে অবসর নেবার। সুত্রের খবর টি-২০ বিশ্বকাপের পরেই এই ধরনের ঘোষণা করতে পারেন বিরাট। সূচি তাতে ভারতীয় দলকে প্রচুর ম্যাচ খেলতে হবে। বিরাট বরবারই টেস্ট ফরম্যাটের প্রতি নিজের ভালবাসার কথা বলে এসেছেন।

তাছাড়া ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথাও মাথায় রাখতে হচ্ছে। ফলে অনেকেই মনে করছন, টি-টোয়েন্টি নিয়ে বিরাটের বিশেষ কিছু ভাবনা চিন্তা রয়েছে। তাছারেও শোনা যাচ্ছে বিরাট নাকি তাঁর সতীর্থদের কথায় কথায় তিন নাকি বলেছিলেন এবার আর তিন ফরম্যাট ক্রিকেট খেলবেন না।

বিশ্বকাপের পরেই কি T-20 থেকে অবসর বিরাটের? জল্পনা তুঙ্গে
আর এই তিন ফরম্যাটের মধ্যে তাঁর বাদের তালিকায় টি-২০। আবার সুত্রের খবর এটাও যে বিরাটের তরফ থেকে সেরকম কোনও ঘোষণা না এলে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো কোহলির সঙ্গে আলোচনায় বসতে পারেন। সব মিলিয়ে এশিয়া কাপের মধ্যেই এই নতুন জল্পনা মাথা চাড়া দিয়েছে।



