নজরবন্দি ব্যুরো: ফের পট পরিবর্তন হতে চলেছে ভারতীয় ক্রিকেটে। টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টি-২০ ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি! আর তাঁর জায়গায় নতুন অধিনায়ক হবেন রোহিত শর্মা।
আরও পড়ুনঃ উত্তর প্রদেশে কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ প্রিয়াঙ্কা


ব্যাটিংয়ে আরও মনোযোগ দেওয়ার জন্যই সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি । এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে।ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতেও আসন্ন টি২০ বিশ্বকাপের পরই দায়িত্ববার রোহিত শর্মাকে সপতে চাইছেন বিরাট কোহলি।

শুধু টেস্ট দলের অধিনায়কত্ব করবেন বিরাট। আরও জানা গিয়েছে, গত কয়েক মাস ধরেই নাকি সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়া নিয়ে ভাবনাচিন্তা করছেন বিরাট কোহলি। এই বিষয়ে বোর্ডের কর্তাদের সঙ্গেও কথা বলেছেন তিনি।



অস্ট্রেলিয়া সফরের পর থেকেই এই বিষয়ে ভাবছেন বিরাট।টি ২০ বিশ্বকাপের শেষে ভারতীয় দলের কোচ ও সাপোর্ট স্টাফদের মেয়াদ শেষ হচ্ছে।
ফের পট পরিবর্তন হতে চলেছে ভারতীয় ক্রিকেটে? অধিনায়কত্ব ছাড়বেন বিরাট
মনে করা হচ্ছে, বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর জুটিও ভাঙতে চলেছে। এরই মধ্যে টি ২০ বিশ্বকাপে মেন্টর করে আনা হয়েছে মহেন্দ্র সিং ধোনি।







