Virat Kohli: কত কোটি টাকার মালিক বিরাট? জেনে নিন কিং কোহলির মোট সম্পত্তির পরিমাণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কোনো সন্দেহ নেই বিরাট কোহলি এই মুহূর্তে বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলোয়াড়। ইন্সটাগ্রামে বিরাটের ফলোয়ার্সের সংখ্যা ২৫২ মিলিয়ন। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের রেকর্ড তো আগেই করেছিলেন, এবার হাজার কোটির মাইলফলক স্পর্শ করলেন বিরাট। এখন, কত কোটি টাকার মালিক বিরাট? বর্তমানে কিং কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১,০৫০ কোটি টাকা। আসন্ন ওয়েস্ট ইণ্ডিস সফরে আবারও মাঠে দেখা যাবে বিরাটকে।

আরও পড়ুন: খোয়াজার শতরানে ভর করে ম্যাচে দুর্দান্ত কামব্যাক অস্ট্রেলিয়ার

বছর চৌত্রিশের বিরাট এই মুহূর্তে ভারতীয় দলের ‘এ+’ গ্রেডের ক্রিকেটার। সেই হিসেবে তিনি প্রতিটি টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পান যথাক্রমে ১৫ লাখ ও ৬ লাখ টাকা এবং বিরাটের প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচের পারিশ্রমিক ৩ লাখ টাকা। পাশাপাশি, আইপিএলে রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের হয়ে খেলার জন্য বিরাট বছরে ১৫ কোটি টাকা নিয়ে থাকেন।

কত কোটি টাকার মালিক বিরাট? জেনে নিন কিং কোহলির মোট সম্পত্তির পরিমাণ

প্রসঙ্গত, বিরাট এই মুহূর্তে সাতটি স্টার্ট-আপ ব্র্যান্ডে বিনিয়োগ করেছেন। সেগুলির মধ্যে আছে ব্লু ট্রাইব, উইনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল, স্পোর্টস কনভো ইত্যাদি। পাশাপাশি, বিরাটের সঙ্গে বর্তমানে ১৮ টি সংস্থার চুক্তি রয়েছে। এই সংস্থাগুলির হয়ে এক একটি বিজ্ঞাপন করতে বিরাট নেন ৭.৫০ থেকে ১০ কোটি টাকা। বিজ্ঞাপনের বাজারে বলিউড তারকাদেরও টেক্কা দিয়েছেন কোহলি। সব মিলিয়ে বছরে ১৭৫ কোটি টাকা উপার্জন করেন বিজ্ঞাপন থেকেই!

কত কোটি টাকার মালিক বিরাট? জেনে নিন কিং কোহলির মোট সম্পত্তির পরিমাণ
বিরাটের প্রতিটি ইন্সটাগ্রাম পোস্ট থেকে উপার্জন হয় ৮.৯ কোটি এবং একটি ট্যুইট করে বিরাট পান ২.৫ কোটি টাকা!

বিরাটের প্রতিটি ইন্সটাগ্রাম পোস্ট থেকে উপার্জন হয় ৮.৯ কোটি এবং একটি ট্যুইট করে বিরাট পান ২.৫ কোটি টাকা! বর্তমানে বিরাটের দুটি বাড়ি রয়েছে। একটি মুম্বইতে, যেটির দাম ৩৪ কোটি। অন্য বাড়িটি গুরুগাঁওতে, সেটির মূল্য ৮০ কোটি টাকা। বিরাটের যে কটি গাড়ি আছে তাঁদের সব মিলিয়ে দাম ৩১ কোটি টাকা। পাশাপাশি, এফসি গোয়া ফুটবল টিমের মালিক তিনি। এছাড়াও, তাঁর রয়েছে একটি টেনিস ও কুস্তি দল।

কত কোটি টাকার মালিক বিরাট? কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১,০৫০ কোটি টাকা

কত কোটি টাকার মালিক বিরাট? জেনে নিন কিং কোহলির মোট সম্পত্তির পরিমাণ
কত কোটি টাকার মালিক বিরাট? জেনে নিন কিং কোহলির মোট সম্পত্তির পরিমাণ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর