Anushka-Virat: অনুষ্কার অদেখা ছবি শেয়ার করে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বিরাটের, কি প্রতিক্রিয়া অভিনেত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্ত্রীয়ের জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বিরাট কোহলির। অনুষ্কার কিছু অদেখা ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। পোস্টে ঘরণীর উদ্দেশ্যে লিখেছেন একটি রোম্যান্টিক বার্তা। তা দেখে কি প্রতিক্রিয়া বার্থডে গার্লের।

আরও পড়ুন: Justice Avijit Ganguly: ফেরত চাওয়া হল অভিষেকদের মামলার ফাইল, আর শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে

অনুষ্কার অদেখা ছবি শেয়ার করে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বিরাটের, কি বললেন ক্রিকেটার

সোমবার অনুষ্কা শর্মার জন্মদিনে কয়েকটি ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ফটোয় একটি পানীয় হাতে নিয়ে হাসিমুখে ক্যামেরাবন্দী হয়েছেন অভিনেত্রী। দ্বিতীয়টি দম্পতির একটি ক্যানডিড ছবি। এছাড়াও আরও কয়েকটি ছবি রয়েছে অনুষ্কার। ক্যাপশনে বিরাট লিখেছেন, “জীবনের সমস্ত ওঠা-পড়ার মাঝেও তোমাকে ভালোবাসি। হ্যাপি বার্থ ডে মাই এভরিথিং।”

অনুষ্কার অদেখা ছবি শেয়ার করে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বিরাটের, কি বললেন ক্রিকেটার
অনুষ্কার অদেখা ছবি শেয়ার করে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বিরাটের, কি বললেন ক্রিকেটার

২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিরাট-অনুষ্কা। তার আগে দুজনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা চলেছে। ২০২১ সালে তাঁদের কন্যা সন্তান ভামিকার জন্ম হয়। বরাবরই নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন তারকা দম্পতি। তবে সোশ্যাল মিডিয়ায় একে অপরের প্রতি ভালোবাসা ব্যক্ত করতে দেখা যায় বিরাট-অনুষ্কাকে।

অনুষ্কার অদেখা ছবি শেয়ার করে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বিরাটের, কি বললেন ক্রিকেটার

অনুষ্কার অদেখা ছবি শেয়ার করে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বিরাটের, কি বললেন ক্রিকেটার
অনুষ্কার অদেখা ছবি শেয়ার করে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা বিরাটের, কি বললেন ক্রিকেটার

জন্মদিন হোক কিংবা বিবাহবার্ষিকী দুজনের পোস্টের জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। অভিনেত্রী তাঁর ৩৫ তম জন্মদিন কীভাবে পালন করেন তা জানতে আগ্রহী ভক্তরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন