Viral story: ১০ টাকার নোটে প্রেমিকে চিরকুট লিখে ভাইরাল ‘কুসুম’, কিন্তু কি এমন লিখেছেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০ টাকার নোটে প্রেমিকে চিরকুট লিখে ভাইরাল ‘কুসুম’, কুসুমের মনও আছে! তার প্রমাণ একটি ১০ টাকার নোট। সোশ্যাল মিডিয়া আসার পর থেকে ভাইরাল শব্দটা খুব পরিচিত হয়ে গেছে। সোশ্যাল মাধ্যমে নানা মজার ভিডিও থেকে শুরু করে ছবি সব কিছুই হয় ভাইরাল। কিন্তু মানুষের ভিডিও, ছবি ভাইরাল হচ্ছে এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু কখনও শুনেছেন ১০ টাকার নোটকে ভাইরাল হতে? হ্যাঁ, সম্প্রতি এমনটাই ঘটেছে।

আরও পড়ুনঃ শিক্ষক বদলিতে ঘুষ চাওয়ার অভিযোগ, পিছনে বড় কোনও চক্র? হাই কোর্টের নির্দেশে শুরু তদন্ত

সাদা চোখে দেখলে স্রেফ একটি ১০ টাকার নোট। কমলা-সাদা রং। বাঘ-হাতি-গন্ডারের ছবি দেওয়া। কিন্তু ওই নোটেই লুকিয়ে কুসুমের মুক্তির চাবিকাঠি! তাঁর স্বপ্নের জীবনের প্রবেশপথ। যার দরজা খুলে তাঁকে নিয়ে যাবেন তাঁর প্রেমিক বিশাল।

১০ টাকার নোটে প্রেমিকে চিরকুট লিখে ভাইরাল 'কুসুম', কিন্তু কি এমন লিখেছেন?
১০ টাকার নোটে প্রেমিকে চিরকুট লিখে ভাইরাল ‘কুসুম’, কিন্তু কি এমন লিখেছেন?

কিন্তু কুসুম কে? ১০ টাকার নোটের সাদা অংশে লেখা চারটি লাইন বলছে, তিনি বিশালের প্রেমিকা। যাঁর বিয়ে ২৬ এপ্রিল। কিন্তু যাঁর সঙ্গে বিয়ে হতে চলেছে, সেই পাত্র তাঁর প্রেমিক বিশাল নন। দশ টাকার নোটে তাই বিশাল নামের যুবকের প্রতি কুসুমের আবেদন, তিনি যেন তাঁকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যান। শেষে ভালবাসার কথা জানিয়ে কুসুম শেষ করেছেন ‘ইতি তোমার কুসুম’ লিখে।

কুসুমের বিয়ে কোন বছরের ২৬ এপ্রিল তা জানা যায়নি। বার্তাটি জনৈক যুবক বিশালের হাত পর্যন্ত পৌঁছেছে কি না তা-ও স্পষ্ট নয়। তবে কয়েক হাত ঘুরে সেটি এক নেটাগরিকের হাতে পৌঁছেছিল, যিনি ১০ টাকার নোটের একটি ছবি তুলে টুইটারে ছড়িয়ে দিয়েছেন। আর তার পর থেকেই ১০ টাকার চিরকুটে মেতে উঠেছেন টুইটার ব্যবহারকারীরা।

প্রথমে ‘ক্রাইম মাস্টার গোগো’ নামে এক টুইটার ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। বিবরণে তিনি লিখেছিলেন, ‘টুইটার তোমার ক্ষমতা দেখাও দেখি…। ২৬ এপ্রিলের আগে কুসুমের এই চিরকুট বিশালের কাছে পৌঁছে দিতে হবে। দুই প্রেমিক প্রেমিকার চার হাত এক করতে হবে। তাই সব বিশালদের এই পোস্টে জুড়ে দিন। এই বার্তা ছড়িয়ে দিন।’

গোগোর সেই পোস্ট বহু বার শেয়ার হয়েছে। এসেছে জবাবও। কেউ লিখেছেন, ‘সব বিশাল যদি এক সঙ্গে কুসুমের কাছে পৌঁছে যান তা হলে কী হবে? কার সঙ্গে পালাবে কুসুম?’ কেউ আবার লিখেছেন, ‘যত দিনে আসল বিশালের কাছে এই খবর পৌঁছবে তত দিনে সে কুসুমের দুই সন্তানের মামা হয়ে যাবে।’ বিশাল নামের এক টুইটার ব্যবহারকারী আবার লিখেছেন, ‘চিন্তা কোরো না কুসুম, আমি আসছি।’

১০ টাকার নোটে প্রেমিকে চিরকুট লিখে ভাইরাল ‘কুসুম’, কিন্তু কি এমন লিখেছেন?

১০ টাকার নোটে প্রেমিকে চিরকুট লিখে ভাইরাল 'কুসুম', কিন্তু কি এমন লিখেছেন?
১০ টাকার নোটে প্রেমিকে চিরকুট লিখে ভাইরাল ‘কুসুম’, কিন্তু কি এমন লিখেছেন?

এর আগেও একবার নোটে লেখা একটি কথা খুব ভাইরাল হয়েছিল। সেখানে লেখা ছিল ‘সোনম গুপ্তা বেবফা হ্যায়’। এর পরে ঠিক সেই গতিতেই ভাইরাল হয়েছে কুসুম-বিশালের প্রেম। ২৬ এপ্রিল বিয়ে আটকাতে পারবেন কি বিশাল? নাকি প্রেম চেপে অন্যের স্ত্রী হতে হবে কুসুমকে! এসব প্রশ্ন নেটিজেনদেরই! কেউ কেউ এই পোস্টে লিখেছেন, এত শেয়ার করা হোক এই পোস্ট, যাতে বিশাল ঠিক জানতে পারে! মজার এই নোট এখন চর্চায়!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন