ভোট পরবর্তী হিংসা মামলায় সিট এর ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট পরবর্তী হিংসা মামলায় দিন কয়েক আগেই তদন্ত ভার গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। হাই কোর্টের রায়ে বলা হয়েছিল খুন-ধর্ষণের বিষয়গুলি নিয়ে তদন্ত করবে CBI, আর বাকি বিষয়ের তদন্তের জন্য গঠিত হবে সিট।

আরও পড়ুনঃ ভ্যাকসিনের লাইনে হুড়োহুড়ি, ধুপগুড়িতে পদপিষ্ট ২৫, আহত পুলিশও

কিন্তু এখন পর্যন্ত রাজ্য সরকার সিট গঠন করেনি। আর এই ঘটনায় নতুন করে মামলা হয় হাই কোর্টে। সেই আবেদনের শুনানিতেই এই পর্যবেক্ষণ দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, ‘‘সিট যে কাজ করছে না, সেটা আমরা জানি। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’’

আদালতে মামলাকারীদের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় নতুন মামলার আর্জিও জানিয়েছেন। অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে একেবারে মাঠে ময়দানে নেমে কাজ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত হিংসা মামলাতে মোট ২১টি এফআইআর দায়ের করেছে সিবিআই।

ভোট পরবর্তী হিংসা মামলায় সিট এর ভূমিকায় অসন্তুষ্ট হাইকোর্ট

সূত্রের খবর, এখনও পর্যন্ত ৬০ মামলার কেস ডিটেলস তদন্তকারীদের হাতে এসেছে। আর তা দেখার পরেই সিবিআইয়ের তরফে একের পর এক এফআইআর দায়ের করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত