নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

Sitalkuchi: গোঁসাইহাট পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এদিকে ২৮৬ নম্বর বুথে আক্রান্ত তৃণমূল কর্মীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একুশের বিধানসভা নির্বাচনের সময় শীতলকুচিতে ঠিক কী ঘটেছিল তা এখনও কমবেশি সকলের মনে আছে। কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার পর সেই জল অনেক দূর গড়ায়। লোকসভা নির্বাচনের সময়ও এই কেন্দ্রের দিকে আলাদা করে নজর ছিল অনেকের। এবারের ভোটেও ফের উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি।

আরও পড়ুন: প্রথমে তল্লাশি তারপর ট্রায়ালে বাধা, কপ্টার-বিতর্কে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিষেকের

sitalkuchi1

ভোটদানে বাধা দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীর মাথায় ও হাতে হাঁসুয়ার কোপ দেওয়ার অভিযোগ উঠেছে। গোঁসাইহাট পঞ্চায়েত এলাকায় বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এদিকে ২৮৬ নম্বর বুথে আক্রান্ত তৃণমূল কর্মীরা।

কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোটপর্ব চলছে এখন। আর প্রথম দিনই সামনে এল অশান্তির খবর। পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই ছবি ধরা পড়েছে ১৩৯ নম্বর বুথেও।

নির্বাচনের সময় আবার উত্তপ্ত শীতলকুচি, ভোটদানে বাধা, হাঁসুয়ার কোপ বিজেপি কর্মীর মাথায়

sitalkuchi2

অপর দিকে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারকোদালি দুই গ্রাম পঞ্চায়েতের ৯/২২৬ ও ৯/২২৭ নম্বর বুথে তৃণমূলের বুথ এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের ভোটারদের ভোট দিতে না যাওয়ার হুমকি। এমনকি তৃণমূলের পঞ্চায়েত সদস্য কেও প্রাণে মেরে ফেলার হুমকি, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।

( ফাইল চিত্র)

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন