নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে বিনোদন জগতের আকাশে বাতাসে প্রেমের হাওয়া বয়ে বেরোচ্ছে। বলিউড তথা দক্ষিণী ছবির অভিনেত্রী শ্মিকা মন্দানার সাথে নাকি লুগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা চুটিয়ে প্রেম করছেন। এই গুঞ্জন আকাশে বাতাসে ভেসে বেরোচ্ছে। এতদিন দুজনের মধ্যে কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। কিন্তু এবার মুখ খুললেন অভিনেতা। প্রেমে কী তবে শীলমোহর পড়ল?
আরও পড়ুনঃ এবার বাংলাদেশ থেকে ডাক পেলেন সৌমিতৃষা, কোন ছবিতে দেখা যাবে তাকে?
সম্প্রতি একটি মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে। সেই ভিডিওতে দেখতে পাওয়া গেছে ক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং বিজয়কে। মিউজিক ভিডিওটি ‘কুশি’ ছবির ‘আরাধ্যা’ গানে। সেই ভিডিওটিতে ফুটিয়ে তোলা হয়েছে একটি নবদম্পতির জীবনের সুন্দর মুহূর্তের প্রতিছবি। বিয়ের পরের জীবনটা যে কতটা মধুর হয়।তা এই ভিডিও দেখলে বোঝা যাবে।

এই ভিডিও নিয়েই সম্প্রতি অভিনেতা মুখ খোলেন এক সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন “আরাধ্যা হল এমন একটি গান, যেখানে এক তরুণ দম্পতির প্রেম তুলে ধরা হয়েছে। এটা মূলত বিয়ের এক বছর পরের ঘটনা। ওই দম্পতি নিজেদের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। তাঁদের মধ্যে রয়েছে ঘনিষ্ঠতা। দু’জন দু’জনের সুখে দুঃখে সবসময় পাশে রয়েছেন। বিবাহ পরবর্তী সুন্দর জীবনের কিছু মুহূর্ত এই ভিডিওটি।’
রশ্মিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিজয়! নিজের মুখে কি বললেন অভিনেতা?
অভিনেতা আরও বলতে শোনা যায় ‘কোনও না কোনও ভাবে গানের এই সুন্দর মুহূর্তগুলির সঙ্গে আমার জীবনের অনেক মিল রয়েছে। এটুকু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। আমি বিবাহিত নই, কিন্তু যখন বিয়ে করব, আমি চাই আমার বিবাহিত জীবনটা ঠিক জেন এমনই হয়।’



