নজরবন্দি ব্যুরোঃ বেশ কিছুদিন হয়ে গেছে মিঠাই শেষ হয়েছে। ছোটপর্দা ছেড়ে এবার বড়পর্দায় পা দিতে চলেছেন মিঠাই ধারাবাহিকের সৌমিতৃষা কুণ্ডু। দেবের পরবর্তী ছবি প্রধানে তাকে নায়কের বিপরীতে দেখা যাবে। তবে মিঠাই শেষ হয়ে গেলেও এখনও মিঠাই চলছে। সম্প্রতি একটি ভিডিও সামনে আসতেই তোলপাড় হয়ে যায় সামাজিক মাধ্যম।
আরও পড়ুনঃ সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন, নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টি কলকাতায়!
অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু তার সামাজিক মাধ্যম থেকে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায় রমরমিয়ে চলছে মিঠাই। সেই ধারাবাহিক ভিড় করে দেখছেন সমস্ত দর্শকেরা। তার সাথে ক্যাপশনে দেখা রয়েছে ‘এমন কাজ করো যাতে মাত্র ৪ জন নয়! যেন দুই দেশে মিলে দেখে সেই কাজ।’ কী বলতে চেয়েছেন দেবের নতুন নায়িকা?

এই দেশের পাশাপাশি বাংলাদেশেও মিঠাই খুব জনপ্রিয়। দুই দেশ মিলে রয়েছে তার হাজার হাজার অনুরাগী। ঠিক সেই কারনেই মিঠাই শেষ হয়ে গেলেও মিঠাইয়ের প্রতি ভালবাসা তাদের একবিন্দু কমেনি। ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার এতদিন পরেও তাদের পছন্দের অভিনেত্রীকে তত্ত্ব সাজিয়ে উপহার পাঠালেন।
এবার বাংলাদেশ থেকে ডাক পেলেন সৌমিতৃষা, শুরু হবে ছবির কাজ?

সেই উপহারের মধ্যে রয়েছে এক রাজকীয় ব্যাপার। সেই তত্ত্বে রয়েছে ঢাকাই জামদানি থেকে শুরু করে বিভিন্ন রকম জাঙ্ক জুয়েলারি। এবং ঘুঙুর। কারন তাদের প্রিয় অভিনেত্রী নাচতে খুব ভালবাসেন। মিঠাই ছোটপর্দা বড়পর্দায় কাজ করার পাশাপাশি যাতে বাংলাদেশেও কাজ করেন সেটাই চান বাংলাদেশের অনুরাগীরা। তাদের কথায় ‘‘আমাদের দেশে এস দিদি। কাজ করো আমাদের বিনোদন দুনিয়াতেও। আমরা তোমাকে কাছ থেকে দেখতে চাই। তোমার কাজের সাক্ষী থাকতে চাই।’’ মিঠাইও বাংলাদেশে কাজ করার জন্য খুব উৎসাহিত।



