তামিল ইন্ডাস্ট্রিতে ২ বড় তারকা রশ্মিকা ও বিজয়। যাঁদের প্রেম নিয়ে গোটা ভারত এক সময় তোলপাড় হয়ে উঠেছিল। শোনা যাচ্ছিল এই দুই তারকা চুটিয়ে প্রেম করছেন। এমন কি এক সাথে তাঁরা থাকছেন। বিয়ে সহবাস এই সব গল্প যখন চারিদিকে রটে গিয়েছে তখন কিন্তু এক্কেবারে চুপ ছিলেন এই দুই তারকা।
আরও পড়ুন: বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে কবুল শোয়েবের!

কিন্তু এবার প্রেম ও সহবাস নিয়ে মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা। তিনি স্পষ্ট জানালেন এই সব গুঞ্জন এবার বন্ধ হোক। নিজের ছবির প্রচারে এসে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে নায়ক জানান, “বিয়ে বা সহবাসের কোনও পরিকল্পনা নেই। জানি না এসব কীভাবে রটেছে।

সংবাদমাধ্যম পারলে প্রত্যেক বছরই আমাকে বিয়ে দেয়। আপাতত আমি শুধুই কেরিয়ার নিয়ে ভাবছি”। উল্লেখ্য এই দুই অভিনেতা ও অভিনেত্রীর ছবি কিছুদিন আগে ভাইরাল হয়েছিল।
রশ্মিকার সাথে সহবাস! মুখ খুললেন বিজয় দেবেরাকোন্ডা

সেখানে দেখা যাচ্ছে দুবাই এর রাস্তাই এক সাথে ঘুরতে দেখা গিয়েছিল। সুধু তাই নয় তাঁরা নাকি এক সাথে দুপুরের ও রাতের খাবারও খেয়েছিলেন। তবে এসব খবরকে একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন বিজয়।



