6th ফেব্রুয়ারি, 2026 (শুক্রবার) - 8:57 অপরাহ্ন
21 C
Kolkata

ফের আগামী রবিবার ১২ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি—জানাল পুলিশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রবিবার শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ বিদ্যাসাগর সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেতুটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে ওই সময় সেতুমুখী যানবাহনকে ঘুরপথে চালানো হবে। আগেভাগে রুট জেনে না নিলে ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, নাগরিক নিরাপত্তার স্বার্থে বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কারণে ৮ ফেব্রুয়ারি, রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত—মোট ১২ ঘণ্টা—সেতুর উপর দিয়ে কোনও যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।

এই সময় সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলানোর কাজ হতে পারে বলে জানা গিয়েছে। কাজের সুবিধার্থেই সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যান চলাচল নিয়ন্ত্রণে বিকল্প রুটের কথাও জানিয়েছে পুলিশ। জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড হয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে তারা হাওড়া ব্রিজ ব্যবহার করে গন্তব্যে যেতে পারবে।

অন্যদিকে, জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

পুলিশের পরামর্শ, রবিবার ওই সময়ের মধ্যে সেতুমুখী যাত্রার পরিকল্পনা থাকলে আগেভাগে বিকল্প রুট জেনে নেওয়াই শ্রেয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত

Discover more from Najarbandi | Get Latest Bengali News, Bangla News, বাংলা খবর

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading