প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করবে স্বামী! রণবীরের ‘অ্যানিম্যাল ২’-তে ভিলেন ভিকি কৌশল?

'অ্যানিমাল' (Animal) ছবির শেষে দ্বিতীয় ভাগ অর্থাৎ 'অ্যানিমাল পার্ক'-এর (Animal Park) ঘোষণা করেছেন সন্দীপ। পরবর্তী ভাগে রণবীরের (Ranbir Kapoor) লুক কেমন হবে তার ঝলক পাওয়া গিয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত বছর বক্স অফিসে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যানিমাল’ দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছিল। ওই ছবিতেই দ্বিতীয় ভাগের ঘোষণা করে দিয়েছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবার এক বড় চমক সামনে আসতে চলেছে। ‘অ্যানিমাল’-এর দ্বিতীয় ভাগে ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে ভিকি কৌশলকে (Vicky Kaushal)। এই জল্পনা শুরু হতেই নেটিজেনদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। উঠে আসছে ক্যাটরিনা কইফের প্রসঙ্গ।

প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করবে স্বামী! রণবীরের 'অ্যানিম্যাল ২'-তে ভিলেন ভিকি কৌশল?

আরও পড়ুন: দক্ষিণের জেলায় ভ্যাপসা গরম, চড়বে পারদ, ফের কবে থেকে বৃষ্টি হবে?

‘অ্যানিমাল’ (Animal) ছবির শেষে দ্বিতীয় ভাগ অর্থাৎ ‘অ্যানিমাল পার্ক’-এর (Animal Park) ঘোষণা করেছেন সন্দীপ। পরবর্তী ভাগে রণবীরের (Ranbir Kapoor) লুক কেমন হবে তার ঝলক পাওয়া গিয়েছে। দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। এই ছবি যে অ্যাকশনে ভরপুর হবে তা বলাই বাহুল্য। ‘অ্যানিমাল’-এ ভিলেনের চরিত্রে ববি দেওয়ালের অভিনয় দুর্দান্ত কামাল করেছে। এবার কি তবে ভিকি কৌশলের পালা! আগেই জানা গিয়েছিল, ‘অ্যানিম্যাল পার্ক’-এ লড়াই হবে রণবীর বনাম রণবীর। এছাড়াও আরও একজন ভিলেন থাকবে, সেই জায়গা কি পূরণ করবেন ভিকি?

প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করবে স্বামী! রণবীরের 'অ্যানিম্যাল ২'-তে ভিলেন ভিকি কৌশল?
প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করবে স্বামী! রণবীরের ‘অ্যানিম্যাল ২’-তে ভিলেন ভিকি কৌশল?

বলিউডের (Bollywood) দুই হিরোর জুটি ‘হিরো’ ও ‘ভিলেন’ হয়ে উঠে আসতেই নেটিজেনদের অনেকে ক্যাটরিনা কইফের প্রসঙ্গ টেনে আসছেন। আসলে, রণবীর কাপুর হলেন ক্যাটরিনার (Katrina Kaif) প্রাক্তন প্রেমিক। দুজনের প্রেমের সম্পর্ক ও বিচ্ছেদের খবর কারও অজানা নয়। অন্যদিকে, গোপনে কয়েক বছর প্রেম করার পর ‘উরি’ খ্যাত ভিকি কৌশলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। ২০২১ সালের ডিসেম্বরে চার হাত এক হয় তাঁদের। ‘অ্যানিমাল পার্ক’-এ রণবীর-ভিকির নাম আসতেই কেউ কেউ বলছেন, প্রাক্তন প্রেমিকের ছবিতে খলনায়ক স্বামী!

প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করবে স্বামী! রণবীরের ‘অ্যানিম্যাল ২’-তে ভিলেন ভিকি কৌশল?

প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করবে স্বামী! রণবীরের 'অ্যানিম্যাল ২'-তে ভিলেন ভিকি কৌশল?

উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পায়অ্যানিমাল। ২০২১ সালেই এই ছবির ঘোষণা করা হয়েছিল। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। বিপরীতে ছিলেন রশ্মিকা মান্দানা। খলনায়ক আবরার হকের চরিত্রে দেখা গিয়েছে ববি দেওলকে। এছাড়া অল্প সময়ের স্ক্রিন টাইমে অভিনেত্রী তৃপ্তি ডিমরির চরিত্র দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত