ফেব্রুয়ারি শেষ হওয়ার আগেই বাংলা থেকে উধাও শীত। আবহাওয়া দফতর জানিয়েছে, এবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তাহান্তে ফের ভিজতে পারে একাধিক জেলা। আজ ২৯ ফেব্রুয়ারি, লিপ ইয়ার, চার বছরে একবার ক্যালেন্ডারে জায়গা পায় আজকের দিনটি। এই দিনে আবহাওয়া (Weather Update of Bengal) কেমন থাকবে? বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে।

আরও পড়ুন: ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, মার্চের শুরুতেই আসছে ১০০ কোম্পানি
আলিপুর আবহাওয়া দফতর (Weather Department) জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আজ উত্তর ২৪ পরগনা (North 24 Pargana), দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হাওয়া শুকনো থাকবে। রবিবার থেকে বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতেই (উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর) বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার (Kolkata) আবহাওয়া শুকনো থাকবে। তবে আকাশ থাকবে আংশিক মেঘলা। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। মার্চের শুরু থেকেই ভ্যাপসা গরম অনুভূত হবে।
দক্ষিণের জেলায় ভ্যাপসা গরম, চড়বে পারদ, ফের কবে থেকে বৃষ্টি হবে?

১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া শুষ্ক থাকবে। শনিবার, ২ মার্চ দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার হেরফের খুব একটা হবে না।



