জল্পনার অবসান, বছরের শেষেই গাঁটছড়া বাঁধছেন ভিকি -ক্যাটরিনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক আগেই শোনা গিয়েছিল চলতি বছরের আগস্ট মাসেই নাকি সকলের আড়ালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ভিকি ও ক্যাটরিনা। কিন্তু তা যে একেবারেই সঠিক নয় সেকথা নেটমাধ্যমে উল্লেখ করেন এই অভিনেতা। তবে এই মুহূর্তে বলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দুজনের সাত পাকে বাঁধা পড়ার কথা।

আরও পড়ুনঃবড়সর সমস্যায় লাল-হলুদ শিবির , লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন

মূলত ভাইজান তথা সলমন খানের হাত ধরেই বলিউডের জগতে পা রেখেছিলেন ক্যাটরিনা কাইফ। তাঁরপর কিছুদিন দুজনের মধ্যে প্রেমের কথা জানা গেলেও পরবর্তী সময়ে রণবীর কাপুরের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে ওঠে এই জনপ্রিয় অভিনেত্রীর। এই বিষয় নিয়ে দুজনেই সর্বদা মুখবন্ধ করে রাখলে ও গোপন ক্যামেরায় প্রকাশ পেত একাধিক মুহূর্ত। যারফলে একটা সময় ভেঙে যায় দুজনের এই সম্পর্ক।

তারপর ক্যাটের জীবনে ফের সলমনের আবির্ভাব ঘটলে ও ফের কিছুদিন পর জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশলের কাছের মানুষ হয়ে ওঠেন ক্যাটরিনা। এমনকি একবার করণ জোহরের একটি শো তে এসে ভিকির  সঙ্গে কাজ করার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী। যারফলে সকলের কাছেই দিনের আলোর মত পরিষ্কার হয়ে যায় গোটা বিষয়।

জল্পনার অবসান, গাঁটছড়া বাঁধছেন ভিকি -ক্যাটরিনা

জল্পনার অবসান, বছরের শেষেই গাঁটছড়া বাঁধছেন ভিকি -ক্যাটরিনা

আর এবার শোনা যাচ্ছে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন দুজনে। সেইমত আগে ভাগেই নাকি পাকা কথা সমাপ্ত করেছে দুজনের পরিবার। তাই এখন আসন্ন ডিসেম্বর মাসের দিকেই নজর সকলের।
জল্পনার অবসান, বছরের শেষেই গাঁটছড়া বাঁধছেন ভিকি -ক্যাটরিনা

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন