সংবিধান মেনে চলুন! রাজভবনের বাইরে ধর্নায় প্রাক্তন উপাচার্যরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: “আইন মেনে কাজ করুন। সংবিধান মেনে চলুন। আইন মেনেই উপাচার্য নিয়োগ করুন।” কাতর আর্জি জানিয়ে এবার রাজভবনের বাইরে ধর্নায় বসেছে উপাচার্যদের সংগঠন। জানা গিয়েছে, শুক্রবার রাজভবনের উত্তর গেটের কাছে ধর্নায় বসেছে উপাচার্যদের সংগঠন ‘দ্য এডুকেশনিস্ট’স ফোরাম’। রাজ্যপালের উপাচার্য নিয়োগের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছেন প্রাক্তন উপাচার্যেরা।

আরও পড়ুন:Mamata Banerjee-Sheikh Hasina: চার বছর পর মমতা-হাসিনা সাক্ষাৎ, আলাদা করে বৈঠকের সম্ভাবনা

প্রসঙ্গত, গত রবিবারই রাজ্যের ১৬ টি বিশ্ব বিদ্যালয় গুলির জন্য অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপরেই চরমে উঠে রাজ্য-রাজ্যপাল সংঘাত! নিজের ইচ্ছে মত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করে রাজ্যপাল বাংলার মুখ্যমন্ত্রীকে অসন্মান করা হচ্ছে বলেই দাবি করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এপ্রসঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, বাংলার শিক্ষাব্যবস্থার স্বার্থে রাজভবনের সামনে ধর্নায় বসবেন। শুধু তাই নয়, রাজ্যপালের কথা শুনে চললে রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে ‘আর্থিক অবরোধ’ চলবে বলে ঘোষণা করলেন তিনি।

সংবিধান মেনে চলুন, রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় প্রাক্তন উপাচার্যরা

কিন্তু মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি পরও থেমে থাকেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপরেই বৃহস্পতিবার কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রীর ধর্না দেওয়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যপাল। রাজভবন যাওয়ার পূর্বে বিমানবন্দরে দাঁড়িয়ে দু’হাত জোড় করে মুখ্যমন্ত্রীর ধর্নার হুঁশিয়ারি স্বাগত জানালেন রাজ্যপাল। এদিন তিনি বলেন, “আমার সাংবিধানিক সহকর্মী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি স্বাগত জানাচ্ছি। তিনি চাইলেই প্রতিবাদ আন্দোলন রাজভবনের ভেতরেই করতে পারেন। যা কিছু প্রতিবাদ করার রাজভবনের ভিতরে এসে করতে পারেন মুখ্যমন্ত্রী। আমি তেনাকে রাজভবনে স্বাগত জানাচ্ছি।”

সংবিধান মেনে চলুন, রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় প্রাক্তন উপাচার্যরা

অন্যদিকে, বৃহস্পতিবারই রাজ্যপালের বিরুদ্ধে ধর্না কর্মসূচি নিয়ে বিবৃতি দিয়েছিল উপাচার্যের ওই সংগঠন। আর সেই বিবৃতিতে জানানো হয়েছিল যে, বিশ্ববিদ্যালয় গুলির পরিচালনা প্রক্রিয়া নিয়ে মিথ্যা কথা বলেছেন রাজ্যপাল। এপ্রসঙ্গে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র বলেন, “আইন মেনে কাজ করুন। সংবিধান মেনে চলুন। আইন মেনেই উপাচার্য নিয়োগ করুন।”

সংবিধান মেনে চলুন, রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় প্রাক্তন উপাচার্যরা

 

সংবিধান মেনে চলুন, রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় প্রাক্তন উপাচার্যরা
সংবিধান মেনে চলুন, রাজ্যপালের বিরুদ্ধে ধর্নায় প্রাক্তন উপাচার্যরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত