নবান্ন আর রাজভবন সংঘাত নতুন কিছু নয়। সেই সংঘাতের পারদ ক্রমশ চড়ছেই। রবিবার আচার্য হিসাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য রজত কিশোর দে কে সরিয়ে দেন । সোমবার উচ্চশিক্ষা দফতর নির্দেশিকা জারী করে রজতকে কাজ চালিয়ে যেতে বলে। ফের সেইমত মঙ্গলবার থেকে কাজ শুরু করেছেন রজত।



আরও পড়ুন : ‘গলার কাঁটা’আইএসএফ! শেষ ভরসা কংগ্রেস, শুন্যদশা কাটাতে মরিয়া বামেরা
বুধবার রাজ্যপাল নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন কোন উপাচার্য রাজ্যের উচ্চশিক্ষা দফতরের নির্দেশ মেনে কাজ করতে পারবেন না। কারণ আইনত তা সঠিক নয়।তা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।শিক্ষাবিদদের মতে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে কড়া অবস্থান নিলেন রাজ্যপাল। বুধবার সন্ধ্যায় রাজভবন থেকে ‘রাজ্যপালের রিপোর্ট কার্ড’ নামে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
Chancellor issues strict warning to those Vice Chancellors who scuttle or stall University activities quoting illegal orders of the Department of Higher Education of Govt. of West Bengal, which are contrary to the Supreme Court judgements.
Related Newsহায়দরাবাদে অপারেশনে ফিরল আলো, অভিষেকের উদ্যোগে নতুন জীবন দুই যমজেরঅস্ত্র হাতে বিতর্কিত ছবি, কালীঘাট থানার ওসি গৌতম দাস সাসপেন্ড— Raj Bhavan Kolkata (@BengalGovernor) April 4, 2024
ফের এই বিষয়ে সামাজিক মাধ্যমেও পোষ্ট করে হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল। স্থায়ী উপাচার্য নিয়োগের দাবীতে দীর্ঘদিন ধরে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। সেটি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ‘ওয়েবকুপা’র সভা বসেছিল। তার মধ্যেই উপাচার্যের কাছে একটা চিঠি আসে তাঁকে পদ থেকে সরানো হচ্ছে কিন্তু কোন কারণ উল্লেখ করা ছিল না।

ফের চরমে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত, কি হুঁশিয়ারি দিল রাজভবন?
প্রসঙ্গত,ভোটের মুখে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ‘ওয়েবকুপা’র রাজ্য সম্মেলনের ব্যানারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় বড় ছবি ছিল। গোটা বিশ্ববিদ্যালয় জুড়ে ছবিতে ছবিতে ছয়লাপ। সরকারি প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে উপাচার্য রজতকিশোর দে’র বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণ বিধিভঙ্গের অভিযোগ করা হয়েছে।









