‘গলার কাঁটা’আইএসএফ! শেষ ভরসা কংগ্রেস, শুন্যদশা কাটাতে মরিয়া বামেরা

আশঙ্কা বামের ভোট যেন না যায় রামে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা,লোকসভা,পুরভোট সবেতেই শুন্য বামেরা। রাজ্য থেকে কোথাও নেই কোন প্রার্থী। আসন্ন নির্বাচনে সেই শুন্যদশা কাটাতে মরিয়া বামেরা। বাড়তি নজর দেওয়া হচ্ছে রাজ্যের ১২ টি আসনে। সুত্রের খবর, কংগ্রেসের সঙ্গতে ওই আসনগুলির মধ্যে একাধিক আসনে জয়লাভ করা যেতে পারে। ২০১৯ এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের ২টি আসন ছিল কিন্তু বামেরা ছিল সেই শুন্যেই।

'গলার কাঁটা'আইএসএফ! শেষ ভরসা কংগ্রেস, শুন্যদশা কাটাতে মরিয়া বামেরা

আরও পড়ুন : বাম-কংগ্রেস-আইএসএফ জোট বিশ বাঁও জলে, বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা আইএসএফের

সেবার কোন জোট ছিলনা। এবার জোটরাস্তা অনেকটাই মসৃণ। দু-এক জায়গায় কিছু সমস্যা থাকলেও প্রায় সমস্ত রাজ্যেই হয়েছে আসন সমঝোতা। বেশীরভাগ আসনেই চলছে বাম- কংগ্রেস যৌথ প্রচার। সমীক্ষার ভিত্তিতে রাজ্যের ১২ আসনের দিকে বাড়তি নজর দিচ্ছে বাম- কংগ্রেস। সেই ১২ টি আসনের মধ্যে উত্তর দিনাজপুর, মালদহ ও মুর্শিদাবাদ মিলিয়ে ৬টি আসন প্রাধান্যের শীর্ষে রয়েছে।

'গলার কাঁটা'আইএসএফ! শেষ ভরসা কংগ্রেস, শুন্যদশা কাটাতে মরিয়া বামেরা

এর মধ্যে রায়গঞ্জ, মালদহ দক্ষিণ, বহরমপুর এবং মুর্শিদাবাদকে জয়ের মতো আসন বলে মনে করছে বামেরা। সিপিএম ও কংগ্রেস দুই শিবিরেরই আশা সঠিকভাবে ভোট হলে এই আসনগুলিতে জয় আসতে পারে তাদের।এর বাইরে দমদম, যাদবপুর ও শ্রীরামপুরের মতো আসনকেও সম্ভাবনাময় আসন হিসাবে দেখছে বামেরা। এর বাইরেও আসানসোল, কৃষ্ণনগরের মতো আসনে ভালো ভোট পাওয়ার আশায় বাম শিবির।

'গলার কাঁটা'আইএসএফ! শেষ ভরসা কংগ্রেস, শুন্যদশা কাটাতে মরিয়া বামেরা
‘গলার কাঁটা’আইএসএফ! শেষ ভরসা কংগ্রেস, শুন্যদশা কাটাতে মরিয়া বামেরা

‘গলার কাঁটা’আইএসএফ! শেষ ভরসা কংগ্রেস, শুন্যদশা কাটাতে মরিয়া বামেরা

কলকাতা উত্তরেও বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যকে নিয়েও আশায় বুক বাঁধছে লালদুর্গ। তবে আলিমুদ্দিন মনে করছে, আইএসএফ জোটে থাকলে আরও সুবিধা হত। যদিও এই সব সংখ্যা-সমীকরণ বদলে যেতে পারে ২০২১ নির্বাচনের মতো তীব্র মেরুকরণ হলে। সব শেষে একটাই আশঙ্কা বামের ভোট যেন না যায় রামে। ভোট ভাগাভাগি হলে কোন রাজনৈতিক অঙ্কই আর মিলবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত