CJI: ৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি পদে ইউ ইউ ললিত, দ্রুত মামলা নিষ্পত্তির কথা জানালেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রধান বিচারপতি শপথ নিলেন উদয় উমেশ ললিত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিয়ে দেশের বিচারব্যবস্থায় বিরাট বদল আনার ঘোষণা করলেন তিনি। মাত্র ৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি পদে ইউ ইউ ললিত। আগামী ৮ নভেম্বর এই পদ থেকে অবসর নেবেন উদয় উমেশ ললিত। শপথ নেওয়ার পর তিনি বলেন, জমা থাকা মামলার দ্রুত নিষ্পত্তির জন্য একটি তালিকা তৈরি করব।

আরও পড়ুনঃ Neeraj Chopra: ইতিহাস গড়লেন নীরজ চোপড়া, ডায়মন্ড লিগে প্রথম সোনা ভারতের

বিচারপতি ইউইউ ললিত জানিয়েছিলেন, সারা বছর যাতে অন্তত একটি সাংবিধানিক বেঞ্চ চালু থাকে, তার চেষ্টা করবেন তিনি। বিচারব্যবস্থায় স্বচ্ছতা আনার পক্ষে সওয়াল করবেন বলে জানিয়েছেন বিচারপতি। কোন মামলাগুলির শুনানি আগে দরকার সেগুলি খুঁজে বের করার জন্য নতুন ব্য়বস্থা নেওয়া হবে।

৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি পদে ইউ ইউ ললিত, শেষ রামানার মেয়াদ 
৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি পদে ইউ ইউ ললিত, শেষ রামানার মেয়াদ

প্রধান বিচারপতি পদে গতকাল অবসর নিয়েছেন এনভি রামানা। বিদায়ী বক্তৃতায় আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। পরবর্তী প্রধান বিচারপতি পদে আগে থেকেই ইউ ইউ ললিতের নাম ঠিক করা ছিল। কেন্দ্রীয় আইনমন্ত্রীকে বিচারপতি ললিতের নাম সুপারিশ করেছিলেন কিরেন রিজেজু। এন ভি রমণের প্রস্তাবেই সায় দিয়ে দেশের ৪৯ তম প্রধান বিচারপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।

৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি পদে ইউ ইউ ললিত, শেষ রামানার মেয়াদ 

৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি পদে ইউ ইউ ললিত, শেষ রামানার মেয়াদ 
৭৪ দিনের জন্য প্রধান বিচারপতি পদে ইউ ইউ ললিত, শেষ রামানার মেয়াদ

প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি ললিত দ্বিতীয় ব্যক্তি, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে সরাসরি শীর্ষ আদালতের বিচারপতি এবং পরে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হচ্ছেন। দীর্ঘ সময় আইনজীবী পদে থাকার পর, ২০১৪ সালের ১৩ অগস্ট তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত