‘হাম দো হামারে দো’, জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন আইন আনতে চলেছে উত্তরপ্রদেশ সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ‘হাম দো হামারে দো’,  হ্যাঁ এইরকমই আইন আনতে চলেছে উত্তরপ্রদেশ সরকার। এবার থেকে যাদের দুটি সন্তান বা তার কম তারাই পাবে সরকারি সুযোগ-সুবিধা। রাজ্যের আইন কমিশন উত্তর প্রদেশের জনসংখ্যা বৃদ্ধি রুখতে এমনই আইনের প্রস্তাব দিয়েছে। এই মুহূর্তে ওই রাজ্যের আইন কমিশনের সদস্যরা রাজস্থান ও মধ্যপ্রদেশের মত কয়েকটি রাজ্যের সামাজিক পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে অধ্যয়ন শুরু করেছেন।

আরও পড়ুনঃ কোটি টাকার ওষুধ নষ্ট হচ্ছে বেলেঘাটা আইডিতে! হাসপাতাল থেকে চিঠি গেল স্বাস্থ্যভবনে

আইন কমিশনের সদস্যদের বক্তব্য খুব তাড়াতাড়ি একটি প্রতিবেদন তৈরি করে তারা সরকারের কাছে জমা দেবেন। এছাড়াও উত্তরপ্রদেশে অনেক গুরুত্বপূর্ণ আইন পরিবর্তন করবার জন্য রোডম্যাপ তৈরি করা হচ্ছে। এই আইনে কোন সময়সীমার অধীনে পিতামাতাদের এই আইনের আওতায় আনতে হবে রাজ্যে এবং সরকারী সুযোগ-সুবিধা বাদে সরকারী চাকরিতে তাদের কী ব্যবস্থা থাকবে, এ জাতীয় অনেক বিষয়ও খুব গুরুত্বপূর্ণ হবে।

‘হাম দো হামারে দো’, জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন আইন আনতে চলেছে উত্তরপ্রদেশ সরকার।  কমিশনের চেয়ারম্যান বিচারপতি এএন মিত্তাল বলেছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত রাজস্থান এবং মধ্য প্রদেশে প্রযোজ্য আইনগুলির অধ্যয়ন শুরু করা হয়েছে। বেকারত্ব ও ক্ষুধা সহ অন্যান্য বিষয় বিবেচনায় রেখে বিভিন্ন বিষয় বিবেচনার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত