Skin care: পুজোতে উজ্জ্বল ত্বক চান? ব্যবহার করুন বেসনের এই ফেসপ্যাক গুলি…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রতিদিনের ব্যস্ত লাইফস্টাইলের জন্য আমরা ত্বকের খেয়াল রাখতে পারি না। যার ফলে ত্বকে একের পর এক সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, ত্বকের জেল্লাও ধীরে ধীরে কমে যেতে থাকে। কিন্তু একাধিক ক্রিম , ফেসওয়াস ব্যবহার করেও ভালো ফল মেলে না।

আরও পড়ুন: দুর্গাপুজোয় রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কি বলছে হাওয়া অফিস? জানুন…

তাছাড়াও সামনেই দুর্গা পুজো। আর পুজো মানেই ঘোরা ঘুরি, খাওয়া দাওয়া, সাজ গোজ!
কিন্তু পুজোতে কিভাবে বাড়িতে বসেই বাড়াবেন ত্বকের জেল্লা? বেশি কিছু নয়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই ত্বকের চর্চা করতে পারবেন। কিভাবে? বেসন ব্যবহার করেই ত্বকের জেল্লা বাড়ান। বেসনের ফেস প্যাক বানিয়ে ত্বকে লাগালে পুরনো জেল্লা ফিরে আসবে। রইল খুব কাজের কয়েকটি বেসনের ফেস প্যাকের হদিস!

পুজোতে উজ্জ্বল ত্বক চান, রইল খুব কাজের কয়েকটি বেসনের ফেস প্যাকের হদিস
পুজোতে উজ্জ্বল ত্বক চান, রইল খুব কাজের কয়েকটি বেসনের ফেস প্যাকের হদিস

১, বেসন-দই: ১ চা-চামচ বেসনের সঙ্গে সমপরিমাণ দই মিশিয়ে নিতে হবে। সামান্য হলুদও দেওয়া যায়। মুখে লাগানোর ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে।

পুজোতে উজ্জ্বল ত্বক চান, রইল খুব কাজের কয়েকটি বেসনের ফেস প্যাকের হদিস

২, বেসন-মধু: ১ চা-চামচ বেসন পেস্টের সঙ্গে সমপরিমাণ মধু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ১৫ মিনিট মিশ্রণটি মুখে ঘষার পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখ।

পুজোতে উজ্জ্বল ত্বক চান, রইল খুব কাজের কয়েকটি বেসনের ফেস প্যাকের হদিস

পুজোতে উজ্জ্বল ত্বক চান, রইল খুব কাজের কয়েকটি বেসনের ফেস প্যাকের হদিস

৩, বেসন-লেবুর রস: দু চামচ বেসন, এক চামচ লেবুর রস, একচামচ মিল্ক ক্রিম ভালো করে মিশিয়ে মুখে লাগাতে হবে। মুখ ধোওয়ার পর তুলোয় গোলাপ জল নিয়ে ভালো করে লাগাতে হবে মুখের চারপাশে। এই প্যাক মুখে লাগিয়ে ১৫ মিনিট রাখলেই যথেষ্ট। তারপর ঈষদুষ্ণ জলে মুখ ধুয়ে নিতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর