দুর্গাপুজোয় রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! কি বলছে হাওয়া অফিস? জানুন…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যের। রীতিমত তছনছ হয়ে গিয়েছে সিকিম। সেখানে এখনও চলছে উদ্ধারকাজ। তবে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির জেরে কিছুটা হলেও গরম হাত থেকে রেহাই মিলেছিল। কিন্তু বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, পুজোর সময় রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! তবে সেই গুঞ্জন কি সত্যি? এপ্রসঙ্গে কি বলছে আবহাওয়া দফতর?

আরও পড়ুন: TMC: মাত্র ২০ মিনিটেই রাজ্যপাল-তৃণমূল বৈঠকে শেষ, ইতিবাচক ইঙ্গিত শাসক দলের

বিগত কয়েকদিন ধরে যে ঘূর্ণিঝড় নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে, তার নেপথ্যে রয়েছে দক্ষিণবঙ্গের খামখেয়ালী আবহাওয়া ও নাছোড়বান্দা বৃষ্টি। যার জেরে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও তথ্য ভাইরাল হয়েছে। সেখানেই বার বার দাবি করা হয়েছে যে, পুজোর চারদিন ঝড় হতে পারে। কিন্তু এই সকল ছবি ও তথ্যকে ভুল বলেই দাবি করছে হাওয়া অফিস।

দুর্গাপুজোয় রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জানুন নয়া আপডেট 
দুর্গাপুজোয় রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জানুন নয়া আপডেট 

এপ্রসঙ্গে আবহাওয়া দফতর জানাচ্ছে যে, এখনও পর্যন্ত যা আপডেট এসেছে তা থেকে জানা যাচ্ছে যে, দুর্গা পুজোর সময় আবহাওয়া ভালো থাকতে পারে। রোদ ঝলমলে আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ইতিমধ্যেই পূর্ব ভারত থেকে বর্ষা বিদায় পর্ব শুরুর অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সব কিছু ঠিক থাক থাকলে আবহাওয়াতে বড়সড় কোনও পরিবর্তন আসবে না। অর্থাৎ পুজোতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

দুর্গাপুজোয় রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জানুন নয়া আপডেট 

তাছাড়াও আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য নিম্নচাপের প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হওয়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আপাতত আগামী দুই থেকে তিনদিন কলকাতা সহ শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও হতে পারে। তাছাড়াও আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

দুর্গাপুজোয় রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জানুন নয়া আপডেট 

দুর্গাপুজোয় রাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, জানুন নয়া আপডেট 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত