আমেরিকায় সাড়ে ২৭ লক্ষ কোটির টাকার তৈল শোধনাগার তৈরি করছে অম্বানীর রিলায়্যান্স, প্রকাশ্যে ধন্যবাদ ট্রাম্পের

৫০ বছরে প্রথমবার আমেরিকায় নতুন তেল শোধনাগার তৈরি হচ্ছে টেক্সাসে। প্রায় ৩০০ বিলিয়ন ডলারের এই প্রকল্পে বিনিয়োগ করছে রিলায়্যান্স, অম্বানীকে ধন্যবাদ ট্রাম্পের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বজুড়ে ইরান যুদ্ধ ঘিরে তেলের বাজারে অস্থিরতা বাড়ছে, ঠিক সেই সময়েই এক বিশাল জ্বালানি প্রকল্পের ঘোষণা করল আমেরিকা। প্রায় ৩০০ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৭.৫ লক্ষ কোটি টাকা) বিনিয়োগে টেক্সাসে তৈরি হতে চলেছে নতুন এক মেগা তেল শোধনাগার, আর এই প্রকল্পে বড় অংশীদার ভারতের শিল্পপতি মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এই ঘোষণা করে রিলায়্যান্সকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন।

ট্রাম্প জানান, গত ৫০ বছরে আমেরিকায় কোনও নতুন তেল শোধনাগার তৈরি হয়নি। সেই দীর্ঘ বিরতির পর এবার টেক্সাসের ব্রাউনসভিল বন্দরে গড়ে উঠছে অত্যাধুনিক এই রিফাইনারি।

মার্কিন প্রেসিডেন্টের কথায়, এটি শুধু একটি শিল্প প্রকল্প নয়, বরং আমেরিকার জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত শক্তি বৃদ্ধির বড় পদক্ষেপ। তাঁর দাবি, নতুন এই শোধনাগারটি বিশ্বের সবচেয়ে আধুনিক ও পরিবেশবান্ধব রিফাইনারিগুলির অন্যতম হবে।

আমেরিকায় সাড়ে ২৭ লক্ষ কোটির টাকার তৈল শোধনাগার তৈরি করছে অম্বানীর রিলায়্যান্স, প্রকাশ্যে ধন্যবাদ ট্রাম্পের
আমেরিকায় সাড়ে ২৭ লক্ষ কোটির টাকার তৈল শোধনাগার তৈরি করছে অম্বানীর রিলায়্যান্স, প্রকাশ্যে ধন্যবাদ ট্রাম্পের

এই প্রকল্পে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের সঙ্গে প্রায় ৩০ হাজার কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেন এবং বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে এটি বড় পরিবর্তন আনতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে আমেরিকার এই উদ্যোগ গ্লোবাল এনার্জি সাপ্লাই চেইনকে আরও শক্তিশালী করতে পারে

ট্রাম্প আরও জানিয়েছেন, এই বিশাল প্রকল্পের ফলে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। তবে তিনি স্পষ্ট করে দেন, কাজের ক্ষেত্রে “America First” নীতি অনুসরণ করা হবে। অর্থাৎ চাকরির ক্ষেত্রে প্রথম সুযোগ দেওয়া হবে মার্কিন নাগরিকদেরই।

এদিকে বিশ্লেষকদের মতে, বিশ্বের বৃহত্তম রিফাইনিং কোম্পানিগুলির মধ্যে অন্যতম রিলায়্যান্সের এই বিনিয়োগ ভারত–আমেরিকা জ্বালানি সহযোগিতার নতুন অধ্যায় খুলে দিতে পারে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন