Corona virus: দেশে বাড়ছে করোনার সংক্রমণ, জরুরী বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন করে দেশে দাপট ছড়াচ্ছে করোনা। চড়চড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। বিগত কয়কদিন ধরে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ। পাশাপাশি বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। যা নিয়ে রীতিমত উদ্বেগ ছড়িয়েছে দেশে।

আরও পড়ুন: Salman khan: ১৩ মে ইস্টবেঙ্গল মাঠে সালমানের অনুষ্ঠান, প্রস্তুতি দেখতে তিলত্তমায় এলেন ভাইজানের টিম

1680494956

আর এই পরিস্থিতিতে যেভাবে দিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা দেশে তৃতীয় তরঙ্গের পর সর্বোচ্চ। আর প্রতিবার এই ঢেউ গুলির পিছনে রয়েছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, বর্তমানে নতুন করে করোনার ভয়াবহতার পিছনে রয়েছে করোনার XBB.1.16 ভ্যারিয়েন্ট। আর এই সময়েই আরও বেশি করে মানুষে সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি সামাজিক দূরত্ব ও মাস্ক পড়তে বলছেন তাঁরা।

corona positive 1673111008

এদিকে, নতুন করে উদ্বেগ ছড়ানোর ঘটনায় জরুরী বার্তা জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। তাছাড়াও মাস্ক পরার পাশাপাশি কোনও ব্যক্তির যদি কোনও উপসর্গ দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে কোভিড টেস্ট করার পরামর্শ দিয়েছেন মেদান্ত হাসপাতালের ইন্সটিটিউট অফ চেস্ট সার্জারি বিভাগের চেয়রাম্যান অরবিন্দ কুমার।

দেশে বাড়ছে করোনার সংক্রমণ, রীতিমত উদ্বেগ ছড়িয়েছে

corona 2
দেশে বাড়ছে করোনার সংক্রমণ, রীতিমত উদ্বেগ ছড়িয়েছে

সোমবার, স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। যা গত কয়েকমাসের মধ্যেই সর্বোচ্চ সংক্রমণ। এছাড়াও দেশে প্রতিনিহত বেরেই চলেছে সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২০,২১৯। অন্যদিকে, করোনার উদ্বেগ বাড়ায় নয়া নির্দেশিকা জারি করেছে WHO. বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা জানিয়েছে, যাদের করোনার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তাঁরা নতুন করে বুস্টার ডোজ নেবেন। আর আগে থেকে বুস্টার নেওয়া থাকলেও সেক্ষেত্রে পুনরায় নিতে হবে বুস্টার। তাছাড়াও আগের টিকা থেকে নতুন বুস্টার ডোজের ব‌্যবধান ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত