Urfi Javed: শরীর সুস্থ রাখতে চিপস জলে ধুয়ে খান! ফিট থাকতে আর কি কি করেন উরফি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উরফি জাভেদ! নামটি শুনলেই মাথায় আসে বিতর্কের কথা। বরাবরই নিজের পোশাকের কারনে তিনি খবরের শিরোনামে থাকেন। রোজ রোজ নতুন নতুন পোশাকে ধরা দেন তিনি। তবে এবার আর পোশাক নয়। খাদ্য বিশেষজ্ঞের ভুমিকায় ধরা দিলেন তিনি।

আরও পড়ুনঃ গতকাল মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র টিজার, দর্শকের প্রতিক্রিয়া কি?

সম্প্রতি তিনি তার সামাজিক মাধ্যম থেকে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছিল একটি প্যাকেট কুরকুরে তিনি খুলে পুরোটা ছাকনিতে দিয়ে দিলেন। এরপর বেসিনে কলের তলায় রেখে কল খুলে দিলেন। এবং জল দিয়ে ভালকরে কুরকুরে গুলো ধুয়ে নিলেন।

images 3 1

শুধু তাই নয় এর পর কুরকুরে গুলো ধুয়ে একটা করে করে খেতে শুরু করলেন। এরপর বললেন কুরকুরে নাকি সবসময় ধুয়েই খাওয়া উচিত। এতে শরীর সুস্থ থাকে। কারন কুরকুরের মশলা জলে ধুয়ে গেলে ক্ষতি কম হবে। এই ঘটনায় চরম খুব্ধ হয়ে যায় নেটনাগরিকরা। অনুরাগীদের বলতে শোনা যায় সব কিছুর একটি সীমা রয়েছে।

শরীর সুস্থ রাখতে চিপস জলে ধুয়ে খান! একি কাণ্ড ঘটালেন উরফি? 

urfijaved 1648546813

 

 

অনুরাগীদের একাংশের মতে উরফি জেনে বুঝে এমনটা করছেন। তার উদ্দেশ্য কেবল মাত্র ভাইরাল হওয়া। এতদিন জামাকাপর নিয়ে করত এবং তিনি খাবার নিয়ে যা ইচ্ছে তাই শুরু করেছেন। এরপর আর কি কি কাণ্ড ঘটায় ভাইরাল কুইন উরফি এটাই দেখার বিষয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর