নজরবন্দি ব্যুরোঃ অনুরাগীদের এত অপেক্ষার শেষমেশ অবসান হল। কাল বিকেল ৫ টার সময় প্রকাশ্যে এসেছিল ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র টিজার। যদিও এর কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল ছবির প্রি-টিজার। তা বেশ পছন্দ করেছিলেন দর্শকেরা। তবে এবার টিজার দেখে কেমন প্রতিক্রিয়া তাদের?
আরও পড়ুনঃ বউ অভিনেত্রী হলে ওর অভিনয় করা বন্ধ করে দেব: সলমন খান
কাল ৫টার সময় টিজার মুক্তি পাওয়ার পরেই সেই ভিডিওতে প্রায় কয়েক ঘণ্টায় হাজার হাজার ভিউ ছাড়িয়ে গেছিল। বলাবাহুল্য দেবের ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র টিজার সামনে আশা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে দর্শকেরা। সকলের ঝুড়ি ঝুড়ি প্রসংসায় ভরে গিয়েছে সমাজমাধ্যম।
আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তবে টিজার পছন্দ করলে ছবি দর্শকদের মনে কতটা ধরবে তা সময় বলবে। এই ছবিতে দেবের পাশাপাশি দেখা যাবে রুক্মিণী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য বিভিন্ন টলিপাড়ার চেনা মুখ।
গতকাল মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’র টিজার, আগামী ১১ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি
কয়েক মিনিটের এই টিজারটিতে দেখা যাচ্ছিল যে এক ব্যাক্তি প্রশ্ন করছেন দেব কে ‘আপনি ব্যোমকেশ বাবু না?’ তার উত্তরে দেব অত্থাৎ পর্দার ব্যোমকেশ বলছেন ‘আমি নেতাও নই, অভিনেতাও নই, চিনলেন কী করে?



