শর্ত সাপেক্ষে নিয়োগ নয়; উচ্চপ্রাথমিক নিয়োগে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শর্ত সাপেক্ষে নিয়োগ নয়; উচ্চপ্রাথমিক নিয়োগে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের। শুক্রবার উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় কমিশনকে তীব্র ভর্ৎসনা উচ্চ আদালতের। নিয়ম না মেনে টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া, রেসিও না মানা সহ একাধিক গুরুতর অনিয়মের অভিযোগে বিদ্ধ কমিশন। এদিন উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি নিয়ে বেশ চিন্তায় ছিলেন রাজ্যের হবু শিক্ষকদের একটা বড় অংশ।

আরও পড়ুনঃ ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ করুন, মুখ্যমন্ত্রীকে গণ ইমেইল গ্রুপ ডি চাকরি প্রার্থীদের।

Shamim Ahamed Ads

শর্ত সাপেক্ষে নিয়োগ নয়; উচ্চপ্রাথমিক নিয়োগে রাজ্যকে কড়া নির্দেশ হাইকোর্টের। পরীক্ষার্থীদের একটা বড় অংশের অভিযোগ, কমিশনের অনিয়মের কারণে সাত বছরের বেশি সময় ধরে আটকে আছে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া। যদিও এই অভিযোগ মানতে নারাজ কমিশন। এদিন আপার মামলার কেস ৭ নম্বর সিরিয়ালে ছিল। আজকের এই মামলার শুনানি পর্বে আদালত বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। মামলায় কমিশনের পক্ষ থেকে আদালতের কাছে শর্ত সাপেক্ষে নিয়োগের অনুমতি চাইলে মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামিম, সুবীর সান্যাল এবং দিব্যেন্দু চ্যাটার্জিরা কমিশনের তীব্র বিরোধিতা করেন।

তারা আদালতকে জানান কোনো ভাবেই গরমিল থাকা মেরিটলিস্টে যোগ্যদের বঞ্চিত করে কমিশন অযোগ্যদের নিয়োগ করতে পারে না। সুনির্দিষ্ট যোগ্যতামান থাকা সত্ত্বেও ভেরিফিকেশনে ডাক পায়নি অনেক চাকরি প্রার্থী। অথচ মেরিট লিস্টে এমন অনেক পরিক্ষার্থীই রয়েছেন যাদের কোনো প্রশিক্ষণ সম্পন্ন করা নেই। সবকিছু শোনার পর বিচারপতি মৌসুমি ভট্টাচার্য কমিশনের আর্জিকে খারিজ করে বলেন কোনও অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হবে না। আজ পর্যন্ত মেরিটলিস্টে কি সংশোধন আনা হয়েছে কমিশনের কাছ থেকে তার তথ্যও দেখতে চায় উচ্চ আদালত।

আদালতের প্রশ্নের মুখে কমিশন কোনো সদুত্তর দিতে পারে নি।কোনোরকম সংশোধনী ছাড়াই কমিশন ভুলে ভরা মেরিট লিস্টে কাউন্সেলিং শুরু করতে চাইলে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য সাফ জানিয়ে দেন, এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো নিয়োগ নয়।এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করবার জন্য কমিশনকে জানানো হয়। যদিও এই মামলার পরবর্তী শুনানির দিন পরে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে উচ্চ আদালত।

এই ব্যাপারে আপার প্রাইমারী চাকুরী প্রার্থী-র তরফে বাপন বিশ্বাস ও সোমা ঘোষ জানান “আমরা সঠিক ভাবে নিয়োগের জন্য যতদূর যেতে হয় যাব। কিন্তু এর শেষ দেখে ছাড়বো”। অপর এক অপার পরীক্ষার্থী নূর আলম অভিযোগ করেন কমিশনের সদিচ্ছার অভাবেই দীর্ঘদিন ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ আটকে আছে যার জন্য হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ ক্ষতিগ্রস্থ হচ্ছে”।

117168776 1531914020314846 2108603822405340717 n

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত