নজরবন্দি ব্যুরোঃ ২০১৭ সালে পরীক্ষা হয়েছিল তারপর ওয়েটিং লিস্টে নাম! এখন ২০২০ মাঝে কেটে গেছে ৩টে বছর। বাড়ছে বয়েস, অন্ন সংস্থান বলতে দিন মজুরের কাজ আর টিউশন পড়ানো! ২০১৭ সাল থেকে ২০২০ এই তিন বছর ধরে সহস্রাধিক যুবক যুবতী গ্রুপ ডি পদে কাজ পাওয়ার জন্যে যখন মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে রয়েছেন। জানা যাচ্ছে বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করা হয়নি।
আরও পড়ুনঃ সব রেকর্ড ভেঙে দেশে দুর্বার গতি করোনার, আক্রান্তের সংখ্যা ২০ লাখ পেরলো।
চাকরি প্রার্থীদের অভিযোগ, চাকরির জন্য প্রচুর শূন্য পদ থাকা সত্বেও তিন বছর ওয়েটিং থেকেও চাকরি টা হবে কিনা তার জন্য চাতকের দৃষ্টির মতো রাজ্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। তারা কখন আমাদের দিকে দয়ার দৃষ্টি তে তাকাবে,আমাদের চাকরির পাকা খবরটা দেবে। তাঁদের বক্তব্য, আমরা এমন কি অন্যায় করেছি, যে এত বড়ো শাস্তি আমাদের কে দেওয়া হচ্ছে! আন্দোলন করতে গিয়ে পুলিশের চোখ রাঙ্গানি,লাঠি খাওয়া,হাজতবাস কোনটাই বাকি নেই। এমন কি group d ও par ডিপার্টমেন্ট অফিসে ডেপুটেশন জমা দিতে গেলে আমাদের কে দেখে তাদের হাসাহাসি আরো অবাক করেছে। তাহলে আমাদের শেষ পরিনতি কি?” অন্য এক চাকরিপ্রার্থী জানালেন মানষিক অবসাদে ভুগতে শুরু করেছি কমবেশি আমরা সকলেই।
গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব ইন্টারভিউ এর মাধ্যমে health department এ প্রচুর কর্মী নিয়োগের ঘোষণা করেন। ওয়েটিং ক্যান্ডিডেট সুব্রত দেবপ্রধান” বলেন আমরা 19 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দিয়ে, ইন্টারভিউ এর মাধ্যমে ওয়েটিং তালিকায় স্থান পেয়েছি, আমাদের বেশিরভাগ কর্মপ্রার্থীকে health department এ GDA পোস্টে নিয়োগ করা হয়। তিনি আরও বলেন আমরা তালিকায় আছি, ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে, অথচ আমাদের নিয়োগ করতে অসুবিধা কোথায়? ” সুব্রত দেবপ্রধান “আরও বলেন কেন আমাদের প্রতি এত বঞ্চনা,আমাদেরকে কেন ওয়েটিং তালিকায় রাখা হয়েছে, এসএসসি চাকরিপ্রার্থীরা যদি আপডেটেড ভেকেন্সি পাই, তাহলে wbgdrb ওয়েটিংরা কেন আপডেটেড ভেকেন্সি পাবেনা, যেহেতু health department এ নিয়োগ করা হচ্ছে সুতরাং সকল ওয়েটিংদের নেওয়া হোক।
আরও পড়ুনঃ করোনা সত্যি, নাকি ব্যবসা?
গত 27/07/2020 তারিখে par ডিপার্টমেন্ট এর ওয়েবসাইট এ আপডেট দেয়,যাদের ওয়েবসাইট এ দিয়েছে অথচ তাদেরকে ফোন করলে বলে “আমাদের কাছে কোনো খবর নেই “সেদিন কার হলো আমরা জানতে পারলাম না, ওয়েটিং প্রার্থী “সুব্রত দেবপ্রধান “আরও বলেন, জানবো কি করে আমাদের ওয়েটিং লিস্টের কোনো পিডিএফ নেই, কার কত rank তার লিস্ট নেই, কতজন ওয়েটিং এ আছি কোনো সংখ্যা নেই, কেন এত গোপনীয়তা, মাননীয়ার নিজস্ব ডিপার্টমেন্ট, অথচ আমরা কোনো তথ্য জানতে পারবো না. পুনরায় তিনি করজোড়ে মানবিক কাতর আবেদন করেন, “নন জয়েনিং সিটে নয়,আপডেটেড ভেকেন্সিতে সকল wbgdrb-2017 wait listed কর্মপ্রার্থীদের দ্রুত এম্প্যানেল তালিকায় নাম প্রকাশ করে বিভিন্ন দপ্তরে বিশেষত health department এ নিয়োগ করে বেকারত্বের তীব্র মানসিক যন্ত্রনা থেকে মুক্তি দিন “।
সেই লক্ষে সমস্ত wbgdrb ওয়েটিং ক্যান্ডিডেটরা ইন্টারভিউ এর মাধ্যমে নয়, ওয়েটিং তালিকায় নাম থাকা সকল কর্মপ্রার্থীদের health department এ নিয়োগের জন্য আজ গণ ইমেইল এর মাধ্যমে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে কাতর আবেদন জানান। চিঠিতে তারা মুখ্যমন্ত্রীকে লিখেছেন- মাননীয়া মহাশয়া, প্রারম্ভে সশ্রদ্ধ প্রণাম নিবেন। আমরা গত তিন বছরের বঞ্চিত,অবহেলিত, দরিদ্র, অসহায়, বেকারত্বের অবসাদে জর্জরিত WBGDRB-2017 গ্রুপ-ডি wait listed কর্মপ্রার্থী। বারংবার আপনার দপ্তরে সশরীরে উপস্থিত হয়ে, ডেপুটেশনের মাধ্যমে, ইমেইল এর মাধ্যমে আমাদের সকল ওয়েটিং ক্যান্ডিডেটদের বেকারত্বের শৃঙ্খলমুক্ত হওয়ার করজোড়ে আবেদন জানিয়ে এসেছি। গতকাল আপনি ঘোষণা করেছেন, ইন্টারভিউয়ের মাধ্যমে health department এ প্রচুর কর্মী নিয়োগ করা হবে। আপনার অবগতির জন্য জানাই wbgdrb ও par ডিপার্টমেন্ট প্রায় 70% কর্মপ্রার্থীকে health department এ GDA পোস্টে নিয়োগ করে,সেই ডিপার্টমেন্ট এ আপনি কর্মী নিয়োগের ঘোষণা করেছেন।
মহাশয়া, আমরা পরীক্ষা, ইন্টারভিউ এর মাধ্যমে ওয়েটিং তালিকায় অন্তর্ভুক্ত হয়েছি, সেই ডিপার্টমেন্ট এ কর্মী নিয়োগ হবে, আমরা কেন পাবোনা, আমরা কেন বঞ্চিত হবো।আমাদের সবাইকে health department এ নিয়োগ করা হোক। মহাশয়া আরও একবার আপনার কাছে বিনীত নিবেদন, “আপডেটেড ভেকেন্সিতে সকল ওয়েটিংদের দ্রুত health department এ নিয়োগ করে সকল WBGDRB গ্রুপ-ডি wait -listed কর্মপ্রার্থীদের চাকরি সুনিশ্চিত করুন। ভালো থাকবেন, প্রণাম নিবেন, আশাহত করবেননা।
বিনীত WBGDRB-2017 গ্রুপ-ডি wait listed প্রার্থীবৃন্দ



