নজরবন্দি ব্যুরোঃ গতমাসের শেষের দিকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ফেলুদা কে নিয়ে পরবর্তী সিরিজ শুরু করার আবেদন সৃজিত কে জানিয়েছিলেন টোটা রায়চৌধুরি। নইলে পরবর্তী সময়ে আর হয়ত এই সত্যান্বেষী চরিত্রে অভিনয় করার সুযোগ না পাওয়ার কথা উল্লেখ করেছিলেন তিনি। তবে এর পরেই পরিচালক ও প্রযোজকের টুইট থেকে জানা গিয়েছিল আগামী বছরের শুরুর দিকেই টোটা কে নিয়ে নতুন সিরিজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। তবে তাঁর আগে এবছরের বড়দিনে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’।
আরও পড়ুনঃআজ উত্তরপ্রদেশের লখিমপুর যাচ্ছেন রাহুল


যার কিছু ঝলক এখনই নেট মাধ্যমে তুলে ধরলেন ফেলুদা। গত মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন, ‘‘এই সিরিজে আমরা বড় ঝুঁকি নিয়েছি। এর আগের সিরিজে সবাই সনাতনী ফেলুদাকে দেখেছেন। নতুন সিরিজে ফেলুদা অনেকটাই বাহ্যিক দিক থেকে আধুনিক।’’ হয়ত তার ই প্রমান দিতে নতুন ভিডিও আপলোড করলেন এই অভিনেতা।
মাত্র কিছুক্ষণ আগেই নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শরীরচর্চার একটি ভিডিও আপলোড করেন টোটা।সেইসঙ্গে তিনি লেখেন, “কারণ আকাঙ্খা করার আগে যোগ্যতা অর্জন করতে হয়। এবার মগজাস্ত্রের সাথে শরীরাস্ত্রের প্রয়োগও সমানভাবে দেখতে পাওয়া যাবে। ” তারপরেই বড়দিনের কথা উল্লেখ করেন সৃজিতের ফেলুদা।
আসন্ন সিরিজ নিয়ে ভিডিও আপলোড ফেলুদার, রয়েছে চমক



পাশাপাশি ‘দার্জিলিং জমজমাট’ ও ‘হত্যাপুরী’ র মত গল্প গুলিতে কেও এই সিরিজে যুক্ত করার কথা জানিয়েছিলেন টোটা। তবে শেষ পর্যন্ত কোন নয়া চমক অপেক্ষা করে রয়েছে অনুরাগীদের জন্য এখন সেদিকেই নজর সকলের।








