নজরবন্দি ব্যুরোঃ লখিমপুরে পা রাখতে চেয়ে হাতে হাতকরা পরতে হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। এই পরিস্থিতিতে আজই রাহুল গান্ধী (Rahul Gandhi) পৌঁছতে চাইছেন যোগীরাজ্যের এই রণক্ষেত্রে। যেখানে দিন কয়েক আগেই মন্ত্রীপুত্রের গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কয়েকজন কৃষকের। ভূপেশ বাঘেল, চরণজিত্ সিং চন্নি, কেসি বেনুগোপাল এবং রণদীপ সিং সুরজেওয়ালাদের নিয়েই লখিমপুর যেতে চান রাহুল।
আরও পড়ুনঃ মহালয়া পিতৃপক্ষের অবসান, আজ থেকেই শুরু মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন


দুপুর ১২:২০ মিনিটের বিমানে দলীয় নেতাদের নিয়ে লখনউ যাবেন রাহুল গান্ধী। এইঘটনা প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, “কৃষকদের উপর আক্রমণ বিজেপি সরকারের। কৃষকদের উপর পরিকল্পিতভাবে প্রাণঘাতী হামলা করা হয়েছে। আজ আমি লখিমপুর যাচ্ছি।

৩ জনকে নিয়ে লখিমপুর যাচ্ছি। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) নতুন রাজনীতি এটাই। যারা মারে তারা জেলের বাইরে থাকে, যারা মরে তারা জেলের ভিতরে থাকে। নিহতদের ঠিকমতো ময়নাতদন্ত হচ্ছে না। মন্ত্রী ও তাঁর ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?


আজ উত্তরপ্রদেশের লখিমপুর যাচ্ছেন রাহুল
উত্তরপ্রদেশে শুধু কংগ্রেসকে আটকানো হচ্ছে। অন্য কোনও দলকে আটকানো হচ্ছে না। হাথরাসের (Hathras) ঘটনায় আমরা গিয়ে সরকারের ওপর চাপ না বাড়ালে, দোষীরা ছাড়া পেয়ে যেত। একইভাবে এখানেও আমাদেরকে সরকারের ওপর চাপ বাড়াতে হবে।”







