Lakhimpur Kheri: তদন্ত বিভাগে বদল চাই, কৃষক মৃত্যুর ঘটনায় মত সুপ্রিম কোর্টের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুর ঘটনায় নিযুক্ত তদন্তকারী অফিসারদের বদল চাই। উত্তরপ্রদেশ সরকারের কাছ থেকে সিনিয়র অফিসারদের তালিকা চাইল সুপ্রিম কোর্ট। পাল্টা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের জন্য আর্জি জানায় উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুনঃ জেএনইউতে বাম-বিজেপি হাতাহাতি, আহত অনেকে

এদিন প্রধান বিচারপতি এনভি রামানা উত্তরপ্রদেশের সরকারের উদ্দেশ্যে বলেন, লাখিমপুর খেরির তদন্ত অফিসারদের বদল করা প্রয়োজন। উচ্চপদস্থ আধিকারিকদের নিয়োগ করা হোক। একইসঙ্গে বিচারপতি সূর্যকান্ত বলেন, সিটের বেশীরভাগ অফিসাররাই লাখিমপুর খেরির বাসিন্দা। তাই এমন কিছু উচ্চ পদস্থ আইপিএস অফিসারদের তালিকা দেওয়া হোক যাঁরা লাখিমপুরের বাসিন্দা নন।

৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যুকে কেন্দ্র করে জলঘোলা শুরু হয়। এর মধ্যে চার কৃষক এবং একজন সাংবাদিককে গাড়িতে পিশে মারার অভিযোগ ওঠে। মুখ্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশীষ মিশ্র। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় ১১ অক্টোবর আশীষ মিশ্রকে গ্রেফতার করা হয়। সুপ্রিম কোর্টে উপস্থিত হলে একাধিক বিচারপতিদের কড়া প্রশ্নের মুখে পড়তে হয় উত্তরপ্রদেশ সরকারকে।

তদন্ত অগ্রগতি সঠিকভাবে হচ্ছে না। এমনটাই বারবার উঠে আসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্যে। ঘটনার দিন হাজারো ব্যক্তিদের উপস্থিতির সত্ত্বেও শুধুমাত্র ২৩ জনের বয়ান কেন নেওয়া হল? প্রশ্ন তোলেন বিচারপতিরা। সাক্ষীদের নিরাপত্তা দেওয়ার কথাও জানায় আদালত। একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের প্রস্তাব দেন বিচাপতিরা। এবার তদন্ত বিভাগে বদল চাই। কৃষক মৃত্যুর ঘটনা প্রসঙ্গে জানাল সুপ্রিম কোর্ট।

তদন্ত বিভাগে বদল চাই, সিনিয়র অফিসারের তালিকা চাইলেন প্রধান বিচারপতি 

তদন্ত বিভাগে বদল চাই, সিনিয়র অফিসারের তালিকা চাইলেন প্রধান বিচারপতি 
তদন্ত বিভাগে বদল চাই, সিনিয়র অফিসারের তালিকা চাইলেন প্রধান বিচারপতি

গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী আশীষ মিশ্রকে সরানোর দাবীতে সরব হয়েছেন বিরোধীরা। মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। যোগী রাজ্যে নির্বাচনী প্রচারে নেমে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন