নজরবন্দি ব্যুরোঃ বাম ছাত্র সংগঠন এআইএসএ এবং বিজেপি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। জেএনইউতে বাম-বিজেপি হাতাহাতি -র কারণে আহত হয়েছেন অনেকেই। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছেন ঐশী ঘোষ। তাঁদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ পুরভোটে ভাঙছে বামফ্রন্ট, আলাদা করে প্রার্থী দেওয়া পরিকল্পনা শরিকদের
সূত্রের খবর, ছাত্র সংসদের হলে একই সময়ে সেমিনারের আয়োজন করেছিল এআইএসএ এবং এবিভিপি। একই সময়ে দুটি সেমিনারকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে বচসা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে তা হাতাহাতিতে গড়ায়। ডেপুটি কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
See how ABVP goons started attacking students with chairs and sofas.
সদ্য প্রকাশিত
বাংলার ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, ১০০টিকে শোকজ রাজ্য সরকারের
উলটপুরাণ! পদ্মাতে নেই ইলিশ, ভারত থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করছে বাংলাদেশThis is the real face, how they have been perpetuating violence inside Campus. pic.twitter.com/wmHkmL2qYv
— Aishe (ঐশী) (@aishe_ghosh) November 15, 2021
জানা গিয়েছে, ছাত্র সংসদের হলটি সেমিনারের জন্য বুক করতে যান এবিভিপি সংগঠনের কর্মীরা। কিন্তু এআইএসএর দাবী আগে থেকেই সেমিনারের জন্য হলটি বুক করে রেখেছিলেন তাঁরা। এরপরেই তারস্বরে স্লোগান দিতে শুরু করেন এবিভিপির সদস্যরা। তখনই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
জেএনইউতে বাম-বিজেপি হাতাহাতি, এফআইআর দায়ের করল উভয় সংগঠন

ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ। জেএনইউ ছাত্র সংগঠনের সভাপতি ঐশী ঘোষ জানিয়েছেন, অভিযোগ দায়ের করবেন তাঁরা। পাল্টা তাঁদের বিরুদ্ধে এবিভিপি অভিযোগ দায়ের করেছে বলে জানিয়েছেন তিনি। আলাদা করে এফআইআর দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



