নজরবন্দি ব্যুরোঃ একবছর পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ২০২২ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে হতে চলা নির্বাচনে, ৪০৩ টি বিধানসভা আসনের উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে কমপক্ষে ২০২ টি আসন জিততে হবে বিজেপিকে। আর সেই লক্ষ্য ভেদ করার জন্যে হিন্দুদের স্মরনাপন্ন হলেন যোগি আদিত্যনাথ। গোরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল উত্তরপ্রদেশে।
আরও পড়ুনঃ Covid19 Update: ভারতে কমছে করোনার দাপট, একদিনে আক্রান্ত ১০,২২৯


ডিসেম্বর থেকে টোল ফ্রি নাম্বারে ফোন করলেই পৌঁছে যাবে আপদকালীন যান। উত্তরপ্রদেশ সরকারের ডেয়ারি উন্নয়ন, পশুপালন ও মৎস্যসম্পদ উন্নয়ন দফতরের মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরি রবিবার এ কথা জানিয়েছেন। গর্বের সাথে মন্ত্রী জানিয়েছেন, অসুস্থ হওয়া গোরুদের দ্রুত চিকিৎসা করানোর লক্ষ্যেই এই পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তাঁর দাবি, গোরুর জন্য এই ধরনের পরিষেবা ‘দেশে এই প্রথম’।

ডিসেম্বর মাস থেকে আনুষ্ঠানিক ভাবে এই পরিষেবা চালু হবে। ২৪ ঘণ্টায় এই পরিষেবাচালু থাকবে। গরুদের পরিষেবা দেওয়ার জন্যে ইতিমধ্যেই ৫১৫টি অ্যাম্বুল্যান্স প্রস্তুত আছে বলে জানিয়েছেন মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী। আম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য জরুরিুকালীন টোল ফ্রি নম্বর ১১২ তে ফোন করতে হবে। ফোন করলেই পৌঁছে যাবে আম্বুলেন্স।


গোরুর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হল উত্তরপ্রদেশে, হিন্দু ভোট টানতে নয়া উদ্যোগ যোগীর।

মন্ত্রী জানিয়েছেন, এই পরিষেবার যাতে কোন ত্রুটি না থাকে তাঁর জন্যে ২৪ ঘন্টা খোলা থাকবে কলসেন্টার। সেখানে অভাব অভিযোগ জানাতে পারবেন গরুর মালিকরা। টোল ফ্রি ১১২ নম্বরে ফোন করার আধ ঘণ্টার মধ্যে দুই সহকারী নিয়ে এক পশুচিকিৎসক এসে হাজির হবেন অসুস্থ গরুকে সহায়তা দিতে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



