নজরবন্দি ব্যুরোঃ ব্রিটিশ শাসনকালে ভারতের রাজধানী ছিল কলকাতা। সেই সময়তেই ভারতের সম্রাজ্ঞী ছিলেন ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়া। ১৮৫৭ থেকে ১৯০১-এর ২২ জানুয়ারি পর্যন্ত তিনি রাজত্ব করেন। ১৯০১ এর ২২ জানুয়ারি তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুনঃ ঢেঁড়সের পুর দিয়ে সিঙাড়া, একবার চেখে দেখলে এই স্বাদ আজীবন মনে থাকবে


তার মৃত্যুর পরেই ব্রিটিশ শাসকরা ভারতে তার সৌধ বানানোর পরিকল্পনা করেন। এমনকি তারা সিদ্ধান্ত নেন যে স্মৃতি সৌধ তৈরি করা হবে সেটি তাজমহলের আদলেই তৈরি করা হবে। সেই কারনেই রানীর নামে সেই স্মৃতি সৌধের নামকরন হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। তবে ভারতে তৈরি হলেও ব্রিটিশরা তার মধ্যে ইউরোপীয় সংস্কৃতির ছোঁওয়া রাখতে চেয়েছিল।

সম্পূর্ণ সৌধটি তৈরি করা হয়েছিল শ্বেত পাথর দিয়ে। বর্তমানে সেটি পরিনত হয়েছে একটি স্মৃতিসৌধে। যেটি এখন পর্যটকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আকর্ষণ। ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির প্রস্তাব রাখা হয়েছিল ১৯০১ সালে কিন্তু শুধুমাত্র তার নকশা তৈরি করতেই সময় লেগে গিয়েছিল ৫ বছর। ফলে নির্মাণ কাজা শুরু হয় ১৯০৬ সালে।
ভিক্টোরিয়া মেমোরিয়াল সংক্রান্ত রয়েছে অনেক অজানা কাহিনী, দেখে নিন সেগুলি কি কি?
ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হতে সময় লেগেছিল প্রায় ২০ বছর। নির্মাণ কাজ শুরু হয় ১৯০১ সালে এবং শেষ হয় ১৯২১ সালে। তার নকশা করেছিলেন স্যার উইলিয়ম এমার্সন। আরও একটি গুরুত্বপুন তথ্য হল এখন যেই জমিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত রয়েছে সেটি বর্তমানে প্রেসিডেন্সি জেল। ভিক্টোরিয়া মেমোরিয়াল ব্রিটিশরা তৈরি করলেও সেটি তৈরির পুরো টাকা বহন করেছিলেন দেশ। সেই সময় মোট খরচ পড়েছিল ১ কোটি ৫ লক্ষ টাকা।









