চিনের অজানা নিউমোনিয়া কী ছড়িয়ে পড়বে ভারতে? কী বলল স্বাস্থ্য মন্ত্রক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহামারীর ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরই মধ্যে নিউমোনিয়া নতুন করে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে চিনে। উত্তর চিনের বহু শিশু এই রোগে আক্রান্ত। মূলত শ্বাসকষ্টের সমস্যায় ভুগছে এই শিশুরা। এই নয়া রোগের মূলে রয়েছে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বা H9N2 ভাইরাস।

আরও পড়ুন: নজরে অভিষেকের প্যান কার্ড, তথ্য যাচাই করতে NSDL-কে চিঠি দিল ED

মূলত শিশুরাই অসুস্থ হচ্ছে এতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO আগেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইনফ্লুয়েঞ্জার মতো এই অজানা নিউমোনিয়া ভারতেও ছড়িয়ে পড়বে না তো? এই প্রশ্নের জবাবে বিবৃতি প্রকাশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হল আপাতত চিনের অজানা নিউমোনিয়া ভারতে ছড়িয়ে পড়ার কোনও লক্ষ্মণ নেই।

16 9

এছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সবরকমের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার। আমরা বিষয়টির ওপর নজর রেখে চলেছি।’ স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, ‘এখনও পর্যন্ত যে তথ্য হাতে এসেছে, তার ভিত্তিতে আমরা জানতে পেরেছি, গত কয়েক সপ্তাহে চিনে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

চিনের অজানা নিউমোনিয়া কী ছড়িয়ে পড়বে ভারতে? কী বলল স্বাস্থ্য মন্ত্রক

17 12

শিশুদের মধ্যে শ্বাসকষ্টজনিত অসুস্থতা বেশি সংখ্যায় দেখা গিয়েছে। কোনও অস্বাভাবিক প্যাথোজেন বা কোনও অপ্রত্যাশিত ক্লিনিকাল ভাইরাল ছড়িয়ে পড়ার কোনও লক্ষ্মণ এখনও শনাক্ত করা যায়নি।’

18 9

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন