এবার গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। দক্ষিণবঙ্গে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে গ্রেফতার হন তিনি। বিজেপির বিশেষ কর্মসূচি ‘শহিদ সম্মান যাত্রা’য় বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শান্তনু ঠাকুরের সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ও বেশ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এয়ারপোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ পুরুলিয়ার দেওয়ালে মাওবাদী পোস্টার, ফিরছে দশক পুরানো আতঙ্ক।

বিরাটির গৌরীপুর কালিবাড়ি এলাকা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, এ দিন ‘শহিদ সম্মান যাত্রা’ শুরু করার আগে এই কালিবাড়িতে পুজো দিতে এসেছিলেন শান্তনু ঠাকুর ও তাঁর ভাই বিধায়ক সুব্রত ঠাকুর।

কিন্তু তাঁরা আসার আগেই বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে থানায় নিয়ে চলে যায় পুলিশ। এরপরই মহাজাতি নগরের গৌরীপুরে ওই কালি মন্দিরের কাছে অবস্থান বিক্ষোভে বসেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।

এবার গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর দাবী, যে কর্মসূচিতে তাঁদের যাওয়ার কথা সেখানে তাঁর সঙ্গে কর্মী সমর্থকদেরও যেতে দিতে হবে। পুলিশ শান্তনু ঠাকুর এবং তাঁর বিধায়ক ভাই সুব্রত ঠাকুরকে যাওয়ার অনুমতি দিলেও সঙ্গে আসা বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেয়। তারপরই পুলিশ প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বচসায় জড়িয়ে পড়েন।

এবার গ্রেপ্তার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর

অন্যান্য কর্মীদের গ্রেফতার করা হলে সেই গাড়িতে উঠে পড়েন শান্তনু। তিনি পুলিশকে বলেন, তাঁর কর্মীদের গ্রেফতারি মানেই তাঁর গ্রেফতারি। এরপরই পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শান্তনু ঠাকুর ও বিজেপি নেতাদের গ্রেফতার করার প্রতিবাদে মধ্যমগ্রাম থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বিজেপি কর্মীরা ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন