নজরবন্দি ব্যুরোঃ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র কনভয়। আজ কিছুক্ষন আগে সাতগ্রামের কাছে ২ নম্বর জাতীয় সড়কে বাবুল সুপ্রিয়র কনভয়ে ঢুকে পড়ে একটি গাড়ি। সজোরে কনভয়ে ধাক্কা মারে গাড়িটি। যদিও বিজেপি সাংসদের কোনও ক্ষতি হয়নি। কিন্তু তার আপ্ত সহায়ক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ স্কুল কলেজ স্যানিটাইজ করার নির্দেশ, অবশেষে খুলতে চলেছে রাজ্যের শিক্ষাঙ্গন।
কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে কিভাবে ঢুকে পড়ল অজানা গাড়ি? বিজেপি সূত্রে খবর, ওই গাড়িটি ভুল দিক থেকে আচমকা লেন ভেঙে বাবুল সুপ্রিয়র কনভয়ে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা দ্রুত পাকড়াও করেন গাড়ির চালক কে। দেখা যায় ওই অজানা গাড়ির চালক মত্ত অবস্থায় রয়েছে। এদিকে ঘটনাস্থলে এসে পৌঁছেছে স্থানীয় থানার পুলিশ।

প্রসঙ্গত এর আগেও একাধিকবার দূর্ঘটনার মুখে পড়েছে বাবুল। ২০১৮ সালে ৯ নভেম্বর দিল্লিতে বাবুল সুপ্রিয়র গাড়িতে ধাক্কা মেরেছিল একটি বাস, সেবারেও অক্ষত ছিলেন তিনি। তারও আগে, ২০১৬ সালে পথ দুর্ঘটনায় আহত হয়ে দিল্লী এইমসে ভর্তি হয়েছিলেন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়।



