নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার সংসদে বাজেট পেশ করলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে সংসদে চতুর্থবার বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। কোভিড পর্বে দ্বিতীয় বার বাজেট পেশ করলেন তিনি। তিনি বলেন, অতিমারির কারণে যারা অসুবিধায় পড়েছেন তাঁদেরকে আমার সমবেদনা। এবারের বাজেট ১০০ বছরের রূপরেখা, তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুনঃ স্বস্তি দিচ্ছে করোনা, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন।
তিনি আরও বলেন, চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার হতে পারে ৯.২ শতাংশ, অনুমান আর্থিক সমীক্ষায়। আগামী পাঁচ বছরে দেশে ৬০ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। দেশের আর্থিক বৃদ্ধি অব্যাহত রাখতে ‘পিএম গতিশক্তি’ মাস্টার প্ল্যান আনা হচ্ছে। যার মাধ্যমে পরিকাঠামো বিভাগে বিশেষ জোর দেওয়া হয়েছে।
খুব শীঘ্রই এলআইসির আইপিও আসছে। এখন ভালো সময় এসেছে বিনিয়োগ বাড়ছে। আমরা সাধারণ মানুষের ক্ষমতায়নে বিশ্বাস করি। মধ্যবিত্তের জন্য আমরা একটা পরিমণ্ডল তৈরি করেছি। ভারত আগামি ২৫ বছরে কী করবে তার ব্লু প্রিন্ট তৈরি করেছেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ টানাই সরকারের প্রধান লক্ষ্য।
করোনার ঢেউয়ের মাধ্যমে আমরা যাচ্ছি। নিজের আর্থিক অবস্থাকে দ্রুততার সঙ্গে তৈরি করছে ভারত। আমরা এই মুহুর্তে ওমিক্রন ঢেউইয়ের মধ্যে রয়েছি। আমরা মনে করি সবকা প্রয়াসের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারব।
আগামী বছরের মধ্যে ২৫ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে ভারত। আগামী তিন বছর ১০০ টি প্রধানমন্ত্রী গতি শক্তি টার্মিনালের উন্নয়নে জোর দেওয়া হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ৪০০ টি বন্দ্র ভারত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছোট কৃষকদের প্রয়োজনের কথা বিশেষভাবে মাথায় রাখা হচ্ছে। সহজে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হচ্ছে।
এবারের বাজেট ১০০ বছরের রূপরেখা, ৬০ লক্ষ চাকরির ঘোষণা সরকারের
রেলের পিপিপি মডেলকে আগামী দিনে আরও উৎসাহ দেওয়া হবে। পার্বত্য অঞ্চলে চালু করা হবে রোপওয়ে প্রকল্প। পর্যটন শিল্পের উন্নতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য ৬০ টি সরকারি রোপওয়ে চালু করা হবে। তপশিলি জাতির শিশুদের শিক্ষার জন্য বিশেষ টিভি চ্যানেলের ব্যবস্থা করা হবে। গঙ্গার পাড়ে ক্যামিকেল ফ্রি চাষের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।



