নজরবন্দি ব্যুরোঃ গতমাসেই ইউক্রেন আক্রমনের নির্দেশ দেন রুশ প্রেসিডেণ্ট ভ্লাদিমির পুতিন। তারপর যত সময় এগিয়েছে ইউক্রেন জুড়ে তাণ্ডব দেখিয়েছে মস্কো। তছনছ হয়ে গিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশটি। সেইসঙ্গে চেরনোবিল ও জাপোরিঝঝিয়া পরমানু কেন্দ্র দখল করে রুশ সেনা। যা উস্কে দিয়েছিল পারমানবিক যুদ্ধের আশঙ্কা। এবার মহিলা হকি বিশ্বকাপে রুশ আগ্রাসনের জের।



পূর্বনির্ধারিত সূচি অনুসারে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলছে জুনিয়ার মহিলা বিশ্বকাপ। তবে পরিকল্পনা মাফিক দল পাঠানোর কথা থাকলেও শেষমুহূর্তে মত বদল করল ইউক্রেন। সেইমতো আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টুর্নামেন্ট থেকে ইউক্রেনের নাম তোলার কথা জানিয়ে দেয় হকি ফেডারেশন। যার মূল কারন হিসেবে রুশ আক্রমণের উল্লেখ করা হয়েছে।
এই প্রসঙ্গে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সিউ থিয়েরি অয়েলি বলেন, ” এই ধরনের ঘটনা প্রচণ্ডই হতাশাজনক। বিশেষ করে তাদের খেলোয়াড়দের জন্য আরও বেশি দুর্ভাগ্যজনক। এই কঠিন সময়ে আমরা ইউক্রেনের পাশে দাঁড়াতে চাই। যতটা সাহায্য করা সম্ভব আমরা করতে চাই।”
রুশ আগ্রাসনের জের, হকি টুর্নামেন্ট থেকে বিরত ইউক্রেন
The Ukrainian Hockey Association has informed us that their Women’s Junior team will not be able to participate in the upcoming FIH Hockey Women’s Junior World Cup eventually, despite its tireless efforts to try to make it possible.
More details : https://t.co/w1DE3n34kg pic.twitter.com/atj49UuJILRelated Newsঅলিম্পিক-সহ বহুজাতিক মঞ্চে খেলবে ভারত, ভারত-পাক ম্যাচ নিয়ে কী বার্তা দিল মোদী সরকারচিন্নাস্বামী নয়, ফের আমেদাবাদে IPL ফাইনাল! কেন এই সিদ্ধান্ত BBCI-র?— International Hockey Federation (@FIH_Hockey) March 29, 2022
তিনি আরও বলেন, ” বিগত কয়েকদিন ধরে যেভাবে প্রতিবেশী দেশগুলি ইউক্রেনীয় হকি সংস্থার পাশে এসে দাঁড়িয়েছে আমরা তার জন্য কৃতজ্ঞতা জানাই। আমাদের বিশ্বাস খুব তাড়াতাড়ি বদলে যাবে সমস্ত কিছু।” তবে জানা গিয়েছে, ইউক্রেনের তরফে নাম তুলে নেওয়া হলেও তার বদলে আনা হচ্ছে না অন্যকোন দেশকে। তাই ১৫ টি দেশ নিয়েই এবার আয়োজিত হবে হকি বিশ্বকাপ।









