নজরবন্দি ব্যুরো: উচ্চ শিক্ষা নিয়ন্ত্রক, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসির (UGC) দেওয়া সাম্প্রতিক খবরে আপনিও শিউরে উঠবেন। ইউজিসির তরফে জানানো হয়েছে দেশের ২১ টি বিশ্ববিদ্যালয় ভুয়ো! সেই তালিকায় রয়েছে এই রাজ্যেরও দুটি বিশ্ববিদ্যালয়। ইউজিসি জানিয়েছে, ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের ডিগ্রি দিতে পারবে না।
আরও পড়ুন: মিডলম্যান প্রদীপের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের খোঁজ, চাকরি হারাতে পারেন অনেকেই
শুক্রবার কমিশনের সচিব রজনীশ জৈন প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, ইউনিভার্সিটি অ্যাক্ট অনুযায়ী কোনও দেশীয় কিংবা কেন্দ্রীয়, অথবা রাজ্য সরকারি অনুমোদন-হীন সংস্থা কাউকে ডিগ্রি প্রদান করতে পারে না। এমনকি তাদের নিজের নামের সঙ্গে বিশ্ববিদ্যালয় যোগ করারও আইন নেই। নির্দিষ্ট ধারার অধীনেই এই ক্ষমতা দেওয়া হয়ে থাকে। তালিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতার দুটি প্রতিষ্ঠান অনৈতিক ভাবে কাজকর্ম চালাচ্ছে।

কলকাতার চৌরঙ্গী রোডের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন এবং ঠাকুরপুকুরের ইনস্টিটিউট অব অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ। এ ছাড়াও দিল্লির ৮টি, উত্তরপ্রদেশের ৪টি, ওড়িশার ২টি, কর্নাটকের ১টি, কেরলের ১টি, মহারাষ্ট্রের ১টি, অন্ধ্রপ্রদেশের ১টি এবং পুদুচেরির ১টি বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় রয়েছে। এমনটায় জানায় ইউজিসি।
২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করল ইউজিসি, তালিকায় রয়েছে কলকাতার ২টি

দিল্লির ভুয়ো বিশ্ববিদ্যালয়গুলি হল, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক অ্যান্ড ফিজিক্যাল হেলথ সায়েন্সেস (AIIPPHS), কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, ADR-কেন্দ্রিক জুরিডিকাল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এন্ড।



