Uddhav Thackeray: বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে কটাক্ষ করলেন উদ্ভব ঠাকরে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে ভারতের যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি বিরোধিতা করেছে তারা হল শিব সেনা। কখনো ওয়াংখের স্টেডিয়ামের পিচ আবার কখনো কোটলার পিচ খুঁড়ে খেলা ভণ্ডুল করেছে এই রাজনৈতিক দল। এখন শিবসেনা ভেঙ্গে দু’টুকরো হয়েছে।

আরও পড়ুন: মাইন্ড গেম শুরু! এশিয়া কাপের আগেই আগরকরকে কটাক্ষ পাক ক্রিকেটারের

সামনেই বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আর ফের একবার ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন সিবসেনা নেতা তথা প্রাক্তন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। মহারাষ্ট্রের হিলগোলি জেলায় একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বিশ্বকাপের ক্রিকেট ম্যাচ এবার অহমেদাবাদে হবে।

13 24

আপনি যদি ভারতের জোটের সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিনের তুলনা করেন তাহলে কী করে আপনি পাকিস্তানের ক্রিকেট ম্যাচ আয়োজন করতে পারেন যারা মুজাহিদিন ও জঙ্গীদের সমর্থন করে। আপনি আমাদের দেশাত্ববোধের পাঠ দেন এবং আপনি ভারত পাকিস্তান ম্যাচ অহমেদাবাদে আয়োজন করেন। এটাই কি হিন্দুত্ব? সুষমা স্বরাজ আপনার থেকে অনেক ভালো।

বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে কটাক্ষ করলেন উদ্ভব ঠাকরে
বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে কটাক্ষ করলেন উদ্ভব ঠাকরে

উনি সরাসরি বলেছিলেন যতক্ষণ না পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া বন্ধ করবে না ততদিন ক্রিকেট হবে না। এটাকে বলে দেশপ্রেম। মোদিজি এটা আপনার সঙ্গে মানায় না”। তিনি আরও বলেন, “আপনি এখন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলবেন। তাও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আপনি কি কুলভূষণ যাদবকে আমন্ত্রণ জানাবেন? ও পাকিস্তানের জেলে পচে মরছে।

বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচ নিয়ে মোদীকে কটাক্ষ করলেন উদ্ভব ঠাকরে

16 22

দেশের হয়ে কাজ করতে গিয়ে ও ধরা পড়েছে। সুষমা স্বরাজ যখন ছিলেন তখন আশা ছিল কুলভূষণ ফিরবেন তবে এখন ওকে নিয়ে কোনও কথা হয় না। আমরা জানি না উনি বেঁচে আছেন কি না। সেসব না করে আমরা ক্রিকেট খেলছি পাকিস্তানের সঙ্গে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত