Asia Cup23: মাইন্ড গেম শুরু! এশিয়া কাপের আগেই আগরকরকে কটাক্ষ পাক ক্রিকেটারের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এশিয়া কাপ শুরু হতে বেশি দিন বাকি নেই। তার আগেই দুই দেশের লেগে গেল। ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকরকে কটাক্ষ করলেন পাকিস্তানের স্পিনার শাদাব খান। অজিতের সাম্প্রতিক একটি মন্তব্য নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে পাক স্পিনার নাম না করে তাঁর সমালোচনা করেছেন।

আরও পড়ুন:যে বাবা-মা শত অভাবেও ছেলের স্বপ্নকে নষ্ট হতে দেননি, আজ তাঁদের গায়েই ভারতের জার্সি তুলে দিয়ে মন জিতে নিলেন রিঙ্কু 

ফলে দুই দেশের ম্যাচের ৬ দিন বাকি থাকতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি আগরকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, পাকিস্তানের পেস বোলিং আক্রমণ কী ভাবে সামলাবে ভারত? পাকিস্তানের দলে থাকা তিন পেসার শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ এবং বাকিদের কথা উল্লেখ করেই প্রশ্ন করা হয়েছিল।

মাইন্ড গেম শুরু! এশিয়া কাপের আগেই আগরকরকে কটাক্ষ পাক ক্রিকেটারের
মাইন্ড গেম শুরু! এশিয়া কাপের আগেই আগরকরকে কটাক্ষ পাক ক্রিকেটারের

আগরকর হেসে উত্তর দিয়েছিলেন, “বিরাট যথেষ্ট অভিজ্ঞ। পাক বোলারদের বিরাট সামলে নেবে।” সেটাই ভালভাবে নিতে পারলেন পাক অলরাউন্ডার। তিনি এবার পালটা দিলেন। শাদাব খান বলেন, “বিরাট কত বড় ক্রিকেটার সেটা আমরা সবাই জানি। কিন্তু সেদিন বিরাট কেমন ব্যাট করবে, আমাদের বোলাররা কীভাবে ওর বিরুদ্ধে ছক করবে সেটা তো এখন থেকেই বলে দেওয়া যাচ্ছে না।

মাইন্ড গেম শুরু! এশিয়া কাপের আগেই আগরকরকে কটাক্ষ পাক ক্রিকেটারের

8 24

ওরা যেমন বিরাটের ব্যাট থেকে রান চাইবে, ঠিক আমরাও চাই বিরাটকে দ্রুত আউট করতে। বাকিটা তো ম্যাচের সময় বোঝা যাবে।” উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে বিরাটের পারফরম্যান্স বরাবরই দারুণ। এখনও পর্যন্ত ১৩ ম্যাচের ১৩ ইনিংসে ৫৩৬ রান করেছেন বিরাট। গড় ৪৮.৭২। স্ট্রাইক রেট ৯৬.২২। সঙ্গে রয়েছে ২টি শতরান ও ২টি অর্ধ শতরান। সর্বোচ্চ ১৮৩।

9 24

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর