করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর। ফের লকডাউন ব্রিটেনে, জরুরি অবস্থা স্পেনে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর। ফের লকডাউন ব্রিটেনে, জরুরি অবস্থা স্পেনে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে বিভিন্ন দেশে। গবেষকরা করোনার দ্বিতীয় আক্রমনে অত্যন্ত শঙ্কিত। বিজ্ঞানীদের আশঙ্কা মিউটেশন ঘটিয়ে করোনাভাইরাস এখন আরও শক্তিশালী। ভাইরাস সংক্রমনের প্রথম ঢেউ এর ধাক্কায় ইতিমধ্যেই বিশ্বের কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছেন। কিন্তু এবার করোনা সংক্রমণে মৃত্যুর হার প্রথমবারের থেকে বেশ কিছুটা বেশি বলে জানা গিয়েছে। একাধিক দেশ ফের লকডাউনের পথ বেছে নিয়েছে।

আরও পড়ুনঃ শাসন ব্যবস্থার নিরিখে দেশের সেরা রাজ্য কেরল। সবার শেষে UP, বিহার!

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার ৬২৬। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩২ লক্ষ ৯০ হাজার ৯৫৯ জন। এখন চিকিৎসাধীন রয়েছেন ১ কোটি ১৫ লক্ষ ৯৬ হাজার ৪ জন। যার মধ্যে ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন ৮৩ হাজার ৫১৮ জন। অন্যদিকে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ লক্ষ ৯৫ হাজার ৬৩ জনের।

দৈনিক অর্থাৎ ২৪ ঘণ্টার হিসেবে, টানা চতুর্থ দিন মতো সাড়ে ৭ হাজারের ওপর মৃত্যু হলো বিশ্বে। গতকাল থেকে ইউরোপের প্রথম দেশ হিসাবে ফ্রান্সে কার্যকর হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। ইউরোপে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ নভেম্বরের শেষ পর্যন্ত দ্বিতীয় দফার জাতীয় লকডাউন ঘোষণা করেছেন। লকডাউন প্রসঙ্গে মাক্রোঁ বলেন, নতুন পদক্ষেপের আওতায় লোকদের কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার কারণে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে।

করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর। সংক্রমণ রুখতে একমাসের জন্য ফের লকডাউনের পথে হাঁটতে চলেছে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছে, নভেম্বর মাস জুড়ে চলবে কঠর লকডাউন। ১ মাস দেশজুড়ে লকডাউন চলার পর ক্রিসমাসের আগে পরিস্থিতির উন্নতি হবে, শিথিল করা হবে নিয়মকানুন।

ইতিমধ্যে দেশে জরুরি অবস্থা জারি করেছে স্পেন। তার আগে জার্মানি, ইটালিও ফের বিধিনিষেধ কড়াকড়ি করেছিল। আংশিক কড়াকড়ি আরোপ করেছে জার্মানিও। করোনার ভয়াবহ সংক্রমণের কারণে দ্বিতীয়বারের মত লকডাউনের মুখোমুখি দাঁড়িয়ে জার্মানি। সংক্রমণ বাড়ার শঙ্কায় কিছু ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধের পরিকল্পনা করছে দেশটির সরকার। অন্যদিকে ভারতে কিছুটা সংক্রমনের গতি কমলেও ফের গতি বাড়তে শুরু করেছে ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর