সাগরদ্বীপে সমব্যাথী, ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে প্রয়োজনীয় দ্রব্য তুলে দিচ্ছে কলকাতার দুই সংস্থা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাগরদ্বীপে সমব্যাথী, ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে প্রয়োজনীয় দ্রব্য তুলে দিচ্ছে কলকাতার দুই সংস্থা। একে করোনা তার মধ্যেই বাংলায় আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। সব মিলিয়ে বিপর্যস্ত সাগর পাড়। ভেঙ্গেছে নদীর বাঁধ। মেঝে, উঠোন জলের তলায়। গত বছরের আমফানের ক্ষত এখনো টাটকা। তার মধ্যেই ফের সব ভাসিয়ে নিয়ে গেছে ভরা কোটালের জোয়ার।

আরও পড়ুনঃ লক্ষ্য ‘দিল্লি চলো’! একমাস ছুটি কাটিয়ে তৃণমূলের হয়ে ফের ময়দানে প্রশান্তের আইপ্যাক

এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশাপাশি বহু সাধারণ মানুষ-শিল্পী নিজেদের উদ্যোগে প্রয়োজনীয় সামগ্রী, খাবার তুলে ধরছেন মুখের সামনে। নদীঘাটে পৌঁছচ্ছে নৌকা-স্টিমার। বহু মানুষ উদ্যোগ নিয়ে উপকরণ নিয়ে পৌঁছে যাচ্ছেন তাঁদের কাছে। যাঁদের রান্নার উনুন ভেসে গেছে জলের তোড়ে, তাদের সামনে তুলে ধরছেন দুপুরের দু’মুঠো ভাত।

রোট্র্যাক্ট ক্লাব অফ সিএমসি( Rotaract Club of CMC) এবং রোট্র্যাক্ট ক্লাব অফ জিসিইএলটি (Rotaract Club of GCELT) নামের কলকাতার দুই সংস্থা উদ্যোগ নিয়ে সাগরদ্বীপের ধবলাট মনসা মন্দিরের পার্শ্বস্থ এলাকায় শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যোগান দিচ্ছেন। মুড়িগঙ্গা এলাকায় প্রায় দুই শত পরিবারকে নিত্য প্রয়োজনীয সামগ্রী দেওয়া হয়েছে। চেষ্টা চালাচ্ছেন মানুষের পাশে দাঁড়ানোর।

সাগরদ্বীপে সমব্যাথী, ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে প্রয়োজনীয় দ্রব্য তুলে দিচ্ছে কলকাতার দুই সংস্থা। ক্লাব সভাপতি রাজ কুমার দে বলেন, ‘আমরা হয়তো কোনোভাবেই ওই সমস্ত সর্বশান্ত মানুষদের মুখে হাসি ফোটাতে পারব না, কিন্তু আমাদের ‌এই ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আমরা ওই সমস্ত মানুষকে এবং ছোটো শিশুদের দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে পারবো। আমদের অনুপ্রেরনা দান কারী সমস্ত শুভাকাঙ্খী মানুষের প্রতিনিধি হয়ে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা চলবে।’ সঙ্গে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য সকলকে এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর